Home » আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম

আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম

সময় কলকাতা ডেস্ক, ২৫ মে : লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম।শনিবার পেট্রোল, ডিজেলের দাম বেড়েছিল। সোমবার আবার এক ধাক্কায় তেলের দাম বেশ কিছুটা বাড়লো। কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি বেড়ে দাঁড়ালো ১১৩ টাকা ৫১ পয়সা। কলকাতায় পেট্রোলের লিটার প্রতি প্রায় তিনটাকার কাছাকাছি দাম বাড়ায় এখন স্বাভাবিক প্রশ্ন প্রতি সপ্তাহে কি একাধিক বার  তেলের দাম বাড়বে?

বিভিন্ন মহানগরে পেট্রোলের বর্ধিত দাম :

দিল্লি- ১০২.১২ টাকা (বেড়েছে- ২.৬১ টাকা)
কলকাতা- ১১৩.৫১ টাক (বেড়েছে- ২.৮৭ টাকা)
মুম্বই- ১১১.২১ টাকা (বেড়েছে- ২.৭২ টাকা)
চেন্নাই- ১০৭.৭৭ টাকা (বেড়েছে- ২.৪৬ টাকা)

মহানগরগুলিতে ডিজেলের বর্ধিত দাম :

দিল্লি- ৯৫.২০ টাকা (দাম বেড়েছে- ২.৭১ টাকা)
কলকাতা- ৯৯.৮২ টাকা (দাম বেড়েছে- ২.৮০ টাকা)
মুম্বই- ৯৭.৮৩ টাকা (দাম বেড়েছে- ২.৮১ টাকা)
চেন্নাই- ৯৯.৫৫ টাকা (দাম বেড়েছে- ২.৫৭ টাকা)

 

About Post Author