সময় কলকাতা ডেস্ক, ৯ জুলাই : তাঁরা রাজনীতি ছাড়ছেন না, থাকছেন রাজনীতির মূল স্রোতে। তৃণমূল কংগ্রেসের (TMC) ৩ জন প্রাক্তন রাজ্যসভা সাংসদ আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগ দিয়েছেন। ২০২৬ সালের ৯ জুলাই, বৃহস্পতিবার কলকাতার সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয়।বিজেপিতে যোগ দেওয়া ৩ জন প্রাক্তন সাংসদ হলেন -সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক। পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে তাঁরা হাতে বিজেপির পতাকা তুলে নেন এবং গেরুয়া উত্তরীয় পরেন।গত মে মাসে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর, এই তিন নেতা গত মাসে (জুন ২০২৬) রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছিলেন। সামনেই রাজ্যসভার উপনির্বাচন (মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৪ জুলাই)। রাজনৈতিক মহলে জল্পনা চলছে যে বিজেপি এই খালি আসনগুলিতে পুনরায় এই নেতাদেরই প্রার্থী হিসেবে দাঁড় করাতে পারে।।
দলবদল করে বিজেপিতে তিন প্রাক্তন তৃণমূল সাংসদ
Oplus_131072


More Stories
স্যুটকেশ রহস্য! দিলীপ একসূত্রে বাঁধলেন “আম্মা” ও অভিষেককে
শুভেন্দু -এনসিপিআই বৈঠক, তাৎপর্য কী?
বিজেপির বড় ধাক্কা, প্রশান্ত কিশোরের বাজিমাত