Home » অভিষেকের পরে কল্যাণ

অভিষেকের পরে কল্যাণ

সময় কলকাতা ডেস্ক, ৩১ মে : এবার আক্রমণের মুখে আরেক তৃণমূল সাংসদ। অভিযোগ সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার। চন্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে তাঁকে আক্রমণ করা হয়েছে। কল্যাণের অভিযোগ বিজেপি এবং পুলিশের বিরুদ্ধে।

মে মাসের ৪ তারিখ ফল প্রকাশের ২৬ দিন পরে প্রকাশ্যে বেরোতেই নিগৃহীত হতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ঠিক তার পরের দিনই, রবিবার, আরেক তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঢিল খেতে হল। অভিযোগ তাকে নিগ্রহ করা হয়েছে, তাঁকে ঢিলও মারা হয়। চণ্ডীতলা থানায়  ডেপুটেশন জমা দিতে গিয়ে আহত হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, তাঁকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়েছে। তাতে মাথায় আঘাত লেগে তৃণমূল সাংসদকে পড়ে যেতে দেখা যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশদের মাইনে দেন না। ইন্সপেক্টর ইনচার্জ ইচ্ছাকৃতভাবে তাকে মার খাইয়েছেন। অভিষেকের পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে সরব তৃণমূল।।

About Post Author