সময় কলকাতা ডেস্ক, ৩১ মে : শনিবার সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে আক্রান্ত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন ৬ জন। এরা কারা? অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতৃত্ব সরাসরি এই ঘটনার পেছনে বিজেপিকে দায়ী করেছিলেন। স্থানীয় বাসিন্দাদের ক্লিনচিট দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের মতে, তাকে খুন করার জন্য এটি ছিল বিজেপির সংগঠিত পরিকল্পনা উল্লেখ্য, এই ঘটনায় বিশাল ইঁট ছুঁড়তেও দেখা গেছে জনৈককে। হামলায় যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে তারা কারা?
প্রসঙ্গত,পুলিশ সূত্রে খবর, ঘটনায় রাতভর পুলিশি তল্লাশি এবং সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে এখনও পর্যন্ত “বেশ কয়েকজনকে” গ্রেফতার করা হয়েছে। তবে রাজনৈতিক ও সংবাদমাধ্যমের একাধিক সূত্র দাবি করছে যে, অভিষেকের ওপর এই নজিরবিহীন আক্রমণ যারা চালিয়েছে, তারা স্থানীয় তৃণমূল নেত্রী লাভলী মৈত্রের অত্যন্ত ঘনিষ্ঠ। অভিযোগ গুরুতর, কারণ যে প্রার্থী ও নেত্রী কদিন আগেও বিধায়িকা হওয়ার লক্ষ্যে লড়েছেন তাঁর অনুগামীরা সাংসদ ও দলের শীর্ষ নেতাকে আক্রমন করতে পারেন কি? এই অভিযোগ কতটা সত্যি ?
বলাবাহুল্য,লাভলি মৈত্র বা তাঁর অনুগামীদের বিরুদ্ধে যে অভিযোগ শোনা যাচ্ছে তা প্রমাণিত হয়নি। স্থানীয় সূত্রে এবং স্থানীয় তৃণমূল সূত্রে দাবি , অভিষেকের ওপরে আক্রমণের পেছনে যারা রয়েছে বা ভিডিও ফুটেজে আক্রমণকারী হিসেবে যাদের দেখা গিয়েছে তাঁরা এই মুহূর্তে কেউই তৃণমূলের সঙ্গে যুক্ত নয়। এদের একাংশ একদা তৃণমূলের সঙ্গে যুক্ত থাকলেও এখন তাদের সংযোগ তৃণমূলের সঙ্গে নেই। অভিযুক্তরা বর্তমানে বিজেপির সঙ্গে থাকতে পারে বলেই দক্ষিণ ২৪পরগনার রাজনীতিতে ওয়াকিবহাল মহল এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে।।


More Stories
দলবদল করে বিজেপিতে তিন প্রাক্তন তৃণমূল সাংসদ
তোমার বিছানায় নাচি নি,দরকার হলে ওটাও করব: মমতাকে হুমকি দিলীপের
“বাড়ি তালা দেওয়া যায়, হৃদয়ে তালা দেওয়া যায় না”- মমতার মাস্টারস্ট্রোক