সময় কলকাতা ডেস্ক, ৩ জুন : এবার এটাই বাকি ছিল জয় প্রকাশ মজুমদারের। তিনি গ্রেফতার হয়ে গেলেন । তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি ও মুখপাত্র জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। বুধবার সল্টলেকের একটি বাড়ি বেআইনিভাবে দখল করে রাখা এবং শ্লীলতাহানির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়ার মূল কারণ অবশ্য বাড়ি দখলের অভিযোগ। সল্টলেকের এই ব্লকের ৩৩৭ নম্বর বাড়ির মালকিন আরতি রায়চৌধুরীর অভিযোগ, ২০১৪ সালে জয়প্রকাশ মজুমদার বাড়িটি ভাড়া নেন। দীর্ঘদিন ধরে তিনি কোনো ভাড়া দেননি এবং জোরপূর্বক বাড়িটি দখল করে রেখেছিলেন। বাড়ির মালকিনের দাবি, ভাড়া চাইতে গেলে বা বাড়ি ছাড়ার কথা বললে তাঁকে কটূক্তি, হুমকি এবং শ্লীলতাহানি করা হয়। অভিযোগকারী জানান, জয়প্রকাশ মজুমদার নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘ ১২ বছর ধরে এই সম্পত্তি ছাড়তে অস্বীকার করছিলেন। জয় প্রকাশ কে গ্রেফতার করে পুলিশ বাহিরে আনতেই লোক জড়ো হয়ে যায় এবং চোর চোর স্লোগান উঠতে থাকে।।
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ
Oplus_131072


More Stories
অভিষেকের দুয়ারে ইডি
ঋতব্রতদের সম্পর্কে কুণাল ঘোষের বক্তব্য কেন তাৎপর্যপূর্ণ?
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?