সময় কলকাতা ডেস্ক, ৩ জুন : সিআইডি ইতিপূর্বেই হাজির হয়েছিল। বুধবার হাজির হল ইডি। দুঃসময় যেন আর কাটছে না যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় সই বিতর্কে নাম আগেই জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই মামলায় আগামী সোমবার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিআইডি। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় দুয়ারে সমণ নিয়ে পৌঁছে গেলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দুই আধিকারিক । একেবারে সমন হাতে তাঁর কালীঘাটের বাড়িতে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জানা গিয়েছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বাড়িতে ছিলেন না। সূত্রের খবর, তাঁকে ১৫ জুন ইডি দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সবমিলিয়ে চারদিক থেকে ঘেরাটোপে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেন গেঁথে ফেলা হচ্ছে যুবরাজকে।।
অভিষেকের দুয়ারে ইডি
Oplus_131072


More Stories
প্রয়াত রাজনীতিবিদ অসিত মজুমদার : তাঁর রাজনৈতিক জীবনের দু-চার কথা
কুণাল-কল্যাণ :কলকাতায় চ্যাংদোলা, দিল্লিতে সাসপেন্ড
বাড়ির লোক বললে বিজেপিতে যাব, মদন ইডির ডাক পেলেন