Home » বর্ণময় কোচিং জীবনের শেষবেলায় হাভাস কি পারবেন ইস্টবেঙ্গলকে সফল করতে ?

বর্ণময় কোচিং জীবনের শেষবেলায় হাভাস কি পারবেন ইস্টবেঙ্গলকে সফল করতে ?

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা ডেস্ক, ২৯ জুন :  হাভাস কি পারবেন ?  বয়স ৬৯। সেদিক থেকে ধরলে, একজন কোচের পক্ষে এই বয়স রীতিমতো বেশি। একদিকে যখন বিশ্বকাপ চলছে তখন কলকাতা এবং দেশের অন্যতম প্রধান ফুটবল ক্লাব ইস্টবেঙ্গলের দায়িত্ব নিলেন আন্তেনিও লোপেস হাভাস। ইস্টবেঙ্গল সদ্য প্রথমবারের মতো আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, ফলে হাভাসের একটা বাড়তি চাপ রয়েছে বলাই বাহুল্য। দেশের সম্মান রক্ষায়  ইস্টবেঙ্গল কে খেলতে হবে এএফসি কোয়ালিফাইং রাউন্ডের ( এএফসি চ্যাম্পিয়নস লিগ ২)  খেলা।  তবে কিনা,  হাভাসের এত অভিজ্ঞতা ও এত পালক মুকুটে যে তাঁর কাছে সাফল্য নতুন কোনো বিষয় নয়। এখন দেখার হাভাস পারবেন কি ইস্টবেঙ্গলকে সাফল্য এনে দিতে?

বয়সের কথাই যখন উঠলো তখন বলে রাখা ভালো, এবার বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার খেলা চোখে পড়েছে – যে দেশের কোড ছিলেন হুগো ব্রুশ, বয়স ৭৪। এখন প্রশ্ন উঠতেই পারে সর্বোচ্চ আন্তর্জাতিক মানের একজন কোচের সঙ্গে হাভাসের তুলনা করা উচিত কিনা। ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে অনেকেরই ধারণা হতে পারে, আইএসএলে এটিকে বা মোহনবাগান সুপার জায়ান্টকে সাফল্য দেওয়াই হাভাসের কোচিং জীবনের বড় সাফল্য। তাঁদের অনেকের জানা নেই একদা বলিভিয়া কোপা আমেরিকা কাপের রানার্স হয়েছিল হাভাসের কোচিংয়ে। এখন বলিভিয়ার ফিফা ৱ্যাঙ্কিং ৭৭ হলেও ৯৭ সালের শেষে বলিভিয়ার ফিফা ৱ্যাঙ্কিং ছিল ২৪। কোচ তখন হাভাস। ডিফেন্ডার হিসেবে তিনি স্পেনের সর্বোচ্চ পর্যায়ের ঘরোয়া লিগ – লা লিগায় একাধিক বছর খেলা হাভাস লা লিগার কোচিংয়েও যুক্ত ছিলেন। সুতরাং প্রোফাইল বিচার করলে হাভাস অসামান্য। ২০২৫ সালেও ইন্টার কাশির দায়িত্ব নিয়ে তাদের আই লিগ চ্যাম্পিয়ন করেছেন। বয়েস হাভাসের কাছে বাধা হতে পারে না। ইস্টবেঙ্গল যদি তাঁর পছন্দ মতো দল তার হাতে তুলে দিতে পারে হাভাসের পক্ষে সাফল্য এনে দেওয়া আশ্চর্যের কিছু হবে না।

আরও পড়ুন World Cup Qualifiers: ৯ বছর পর ইকুয়েডরের কাছে হার ব্রাজিলের, অঘটনের সম্মুখীন আর্জেন্টিনাও

হাভাস কি পারবেন #হাভাস #ইস্টবেঙ্গল

About Post Author