Home » শেফালী -রাধায় বাংলাদেশ চূর্ণ

শেফালী -রাধায় বাংলাদেশ চূর্ণ

Oplus_131072

সময় কলকাতা, ২৬ জুন : বাইশ গজে বাংলাদেশের বিরুদ্ধে বরাবরই ভারতের পুরুষদের পারফরম্যান্স ভালো, ভারতের মেয়েরা একই রাস্তায় হেঁটে বাংলাদেশকে দূরমুস করে দিল বৃহস্পতিবার রাতে । মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজয় ছাড়া সব ম্যাচে জিতলেও ভারতের কাঁটা হয়ে উঠতে পারে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারলে ভারতের সেমিফাইনালে ওঠা অনিশ্চিত। ভারত এখনো চার ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করেছে। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া,  যারা চার ম্যাচের প্রত্যেকটি ম্যাচে জয়ী হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের কর্তৃত্ব সারাক্ষণই ভারতের মেয়েদের হাতে ছিল। দ্বিতীয় উইকেটের পতনের পরে খেলতে আসা  রিচা ঘোষ খুব কম রান করে আউট হওয়ার পরেও পরিস্থিতি বাংলাদেশের অনুকূলে যায়নি। সেসময় ঝোড়ো ইনিংস খেললেন জেমাইমা। ফলে লক্ষ্যমাত্রা ১৩৭ রানে পৌঁছতে মোটেই বেগ পেতে হয়নি। তিন ওভার বাকি থাকতেই টার্গেটে পৌঁছে যায় ভারত। তবে ভারতের ব্যাটিং সাফল্যের নেপথ্যে রয়েছে শেফালীর ৩৪ বলে আক্রমণাত্মক ৫৩ রানের ইনিংস যা ভারতীয় ইনিংসের ছন্দ বেঁধে দেয়। প্রথমে ব্যাক করতে নেমে বাংলাদেশ যে  ৮ উইকেটে ১৩৬ রানের বেশি তুলতে পারে নি তার প্রধান কারণ রাধা যাদব। তিন উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিংকে চুরমার করে দেয় রাধা।।

 

About Post Author