Home » ভিনু মানকড় : ক্রিকেটের অবিস্মরণীয় নাম

ভিনু মানকড় : ক্রিকেটের অবিস্মরণীয় নাম

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা, ২১ অগাস্ট :ভিনু মানকড় বা ভিনু মাকড় যে নামেই তাকে তাঁকে ডাকা হোক ইতিহাসে তাঁর নাম থেকেই যাবে, থেকে যাবে ভারতীয় ক্রিকেটে তার অবদান ।  ক্রিকেটে নন-স্ট্রাইকিং প্রান্তে ব্যাটারকে রান আউট করার যে নিয়ম বা ‘মানকাডিং’ বিতর্ক তাঁর নামানুসারেই পরিচিত। ১৯৪৭ সালে অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে ভারতীয় বোলার ভিনু মানকড় বল করার ঠিক আগে নন-স্ট্রাইক প্রান্তের ব্যাটার বিল ব্রাউন ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ায় রান-আউট করেন। এই ঘটনার পর অস্ট্রেলীয় সংবাদমাধ্যম তাঁর নামানুসারে এই ধরনের আউটকে “মানকাডিং” নাম দেয়। ভদ্রলোকের খেলা ক্রিকেটে এই ধরনের আউট করা নিয়ে বিতর্ক উঠতেই থাকে। তবে তা দিয়ে ভিনু মানকড়ের ক্রিকেট কে মূল্যায়ন করা সম্ভব নয়। ভারতীয় ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডারদের মধ্যে তিনি অন্যতম।

কপিল দেবের উত্থানের আগে তার মত সফল অলরাউন্ডার ভারতীয় ক্রিকেট দেখেনি। তবে তিনি ছিলেন স্পিনার অলরাউন্ডার। তিনি টেস্টে ওপেনিং করতেন। টেস্টে তাঁর ঝুলিতে দু হাজারের উপরে রান এবং ১৬২টি উইকেট। ১৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ভারতীয় ক্রিকেটে অবদান অসামান্য । টেস্টে ৫ উইকেট পেয়েছেন ৮ বার, সেরা বোলিং ৫২ রানে ৮ উইকেট ।  টেস্টে স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি ছিলেন অন্যতম সফল ব্যাটসম্যান। পঙ্কজ রায়ের সঙ্গে জুটি বেঁধে ওপেনিং পার্টনারশিপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪১৩ রান ১৯৫৫ সাল থেকে ৫৩ বছর বিশ্ব ক্রিকেট ইতিহাসে অক্ষত ছিল। আদতে তিনি ছিলেন মুম্বাইয়ের বাসিন্দা হলেও বিভিন্ন রাজ্যের হয়ে খেলেছেন তিনি।তিনি ভারতীয় দলের অধিনায়ক ছিলেন ছটি টেস্টে।

ভিনু মানকড়কে ভোলা সম্ভব নয়, অস্বীকার করা সম্ভব নয় ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান।তার স্মরণে তাঁর নামাঙ্কিত ভারতের ঘরোয়া অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট আয়োজন করা হয়ে থাকে ।  ১৯৭৮ সালের ২১ অগাস্ট ৬১ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন তিনি। তার স্মরণে তাঁর প্রয়াণ দিবসে  সময় কলকাতার একটি শ্রদ্ধার্ঘ্য।

About Post Author