Home » বাবা পারেন নি, গায়ত্রী গোপীচাঁদ কি পারবেন?

বাবা পারেন নি, গায়ত্রী গোপীচাঁদ কি পারবেন?

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : ১৭ বছর পরে ভারতে ফিরেছে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, বাবা যা পারেননি মেয়ে কি দেশের মাটিতে তা করে দেখাতে পারবেন? ব্যাডমিন্টনের বিশ্ব সার্কিটে বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্যের পরে আশা জাগাচ্ছেন গায়ত্রী গোপীচাঁদ।

পুলেল্লা গোপীচাঁদ সিঙ্গলস বা ডবলসে কখনো বিশ্ব চ্যাম্পিয়ন হননি। তবে তিনি ২০০১ সালে মর্যাদাপূর্ণ অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলস খেতাব জিতে ইতিহাস সৃষ্টি করেছিলেন, তাঁর মেয়ে গায়ত্রী এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডবলসের প্রি-কোয়ার্টার ফাইনালে। ভারতের উদীয়মান ব্যাডমিন্টন তারকা গায়ত্রী গোপীচাঁদ তার জুটি ট্রিসা জলিকে নিয়ে নতুন দিল্লিতে চলতি বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মহিলা ডবলস বিভাগের রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছেছেন। তারা আমেরিকার লরেন লাম ও অ্যালিসন লি জুটিকে সরাসরি গেমে পরাজিত করে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছেন। এর আগে তারা স্পেনের জুটিকেও স্ট্রেট সেটে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিলেন। ২০২৬ সালে বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ তথা ৩০তম বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ নয়াদিল্লিতে ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

এখন দেখার, দেশের মাটিতে গায়ত্রী শেষ পর্যন্ত কি করেন! প্রত্যাশা বাড়ছে, গায়ত্রীদের আগামী ম্যাচ শুক্রবার।।

About Post Author