Home » টাকা পাননি অন্নপূর্ণারা, ধূপগুড়ি পুরসভায় বিক্ষোভ

টাকা পাননি অন্নপূর্ণারা, ধূপগুড়ি পুরসভায় বিক্ষোভ

Oplus_131072

সানি রায়, সময় কলকাতা, ২১ অগাস্ট : কথা ছিল।  এখনও বহু অন্নপূর্ণার ভাণ্ডারে ঢোকে নি টাকা। ১৭ থেকে ২০ আগস্টের মধ্যে টাকা দেওয়ার কথা থাকলেও বহু মহিলার অ্যাকাউন্টে অর্থ ঢোকেনি। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ । অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা নির্দিষ্ট সময়ে অ্যাকাউন্টে না আসায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় উপভোক্তা মহিলাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও বিক্ষোভ । বহু জায়গায় ভেরিফিকেশন হওয়ার পরেও টাকা না মেলায় পুরসভা ও প্রশাসনিক দপ্তরে চত্বরে ক্ষোভ ফেটে পড়ছেন সাধারণ মানুষ। ২০ তারিখ পর্যন্ত অপেক্ষা করেও টাকা না পেয়ে বিক্ষোভ দেখা গেল ধূপগুড়ি পুরসভায় বিক্ষোভ, এক্সিকিউটিভ অফিসারকে ঘিরে ক্ষোভ মহিলা দের।

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বৃহস্পতিবার ধূপগুড়ি পুরসভায় বিক্ষোভ দেখালেন প্রায় দুই শতাধিক মহিলা। টাকা কবে ঢুকবে, কেন এখনও তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এই প্রশ্ন তুলে পৌরসভার এক্সিকিউটিভ অফিসারকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। বিক্ষোভের সময় টেবিল চাপড়ে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান মহিলাদের একাংশ। ঘটনাকে কেন্দ্র করে ধূপগুড়ি পুরসভা চত্বরে উত্তেজনা ছড়ায়।

ধূপগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় দুই শতাধিক মহিলা পৌরসভা কার্যালয়ে এসে জড়ো হন। তাঁদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার জন্য তাঁরা একাধিকবার অনলাইনে এবং অফলাইনে আবেদন করেছেন। যোগ্য প্রাপক হওয়া সত্ত্বেও এখনও তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। শুধু তাই নয়, সমস্যা সমাধানের জন্য কখনও পৌরসভা, আবার কখনও মহকুমা শাসকের দপ্তরে পাঠানো হচ্ছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের।

বিক্ষোভকারীদের অভিযোগ, একাধিকবার বিভিন্ন দপ্তরে গিয়েও তাঁরা সঠিক উত্তর পাচ্ছেন না। ফলে দিনের পর দিন এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরে হয়রানির শিকার হতে হচ্ছে। এই হয়রানির প্রতিবাদেই এদিন তাঁরা একজোট হয়ে পৌরসভায় বিক্ষোভ দেখান।বিক্ষোভ চলাকালীন পৌরসভার এক্সিকিউটিভ অফিসারকে ঘিরে ধরে টাকা না পাওয়ার কারণ জানতে চান মহিলারা। তাঁদের প্রশ্ন, তাঁরা যদি যোজনার জন্য যোগ্য হয়ে থাকেন, তাহলে কেন তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি? টাকা কবে দেওয়া হবে, সেই বিষয়েও স্পষ্ট জবাব দাবি করেন তাঁরা।বর্তমানে ধূপগুড়ি পৌরসভা প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্রশাসকের দায়িত্বে রয়েছেন ধূপগুড়ির মহকুমা শাসক। গোটা বিষয়টি নিয়ে মহকুমা শাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, আগামী ৩০ তারিখের মধ্যে তাঁদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা না ঢুকলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। প্রয়োজনে ফের পৌরসভা কার্যালয়ে এসে আন্দোলন করার হুঁশিয়ারিও দিয়েছেন মহিলারা।

About Post Author