Home » নিস্ফলা পাকিস্তান বনাম শ্রীলঙ্কা টেস্ট

নিস্ফলা পাকিস্তান বনাম শ্রীলঙ্কা টেস্ট

Oplus_131072

সময় কলকাতা : পঞ্চম দিনে রুদ্ধশ্বাস কোনও পরিস্থিতি তৈরি হল না। অমিমাংসিত ভাবে শেষ হয়ে গেল পাকিস্তান বনাম শ্রীলংকা টেস্ট।প্রথমে ইনিংসে ১২ রানে পিছিয়ে থাকার পরে প্রথম টেস্টের পঞ্চম দিনে একটানা ব্যাট করে গেল পাকিস্তান। সাউদ শাকিলের অনবদ্য ব্যাটিং ছিল পঞ্চম দিনের একমাত্র প্রাপ্তি যদিও সামান্যর জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি। প্রথম ইনিংসে সাত রানের জন্য এবং দ্বিতীয় ইনিংসে তিন রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় সাকিলের। প্রসঙ্গত পাকিস্তানের ৪৩৪ রানের জবাবে শ্রীলংকা প্রথম ইনিংসে করে ৪৪৬ রান। শ্রীলংকার হয়ে ধনঞ্জয় ডি সিলভা ও অধিনায়ক কুশল মেন্ডিস জোড়া শতরান করেন। টেস্টে অভিষেককারী শাকিব খান পান সাত উইকেট। পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে শ্রীলংকার মিডিয়াম মিলন রতনায়কের বলের সামনে একটা সময় পাকিস্তান চাপে পড়ে যায়। ১২৫ রানে ৫ উইকেট খুইয়ে পাকিস্তান যখন প্রমাদ গুনছে তখন সাউদ শাকিল ও ঘউরি হাল ধরেন এবং ষষ্ঠ উইকেটে ৯২ রান যোগ করেন। চা পানের বিরতিতে পাকিস্তানের স্কোরবোর্ডে ওঠে ৭ উইকেটে ২৬১ রান। বিরতির সময় সাউদ সাকিল ৮১ রানে অপরাজিত ছিলেন। চা পানের বিরতির পরেও পাকিস্তান ব্যাটিং চালিয়ে গেলে ম্যাচ নিস্ফলা এবং অমীমাংসিত ভাবে শেষ হওয়ার দিকে এগিয়ে যায়। শেষ পর্যন্ত সাউদ শাকিল ৯৭ রান করে আউট হন এবং খেলায় যবনিকা পড়ে।।

About Post Author