সময় কলকাতা, ১৩ নভেম্বর : শুক্রবার সকালে বিধ্বংসী আগুন বারাসাতের হাটখোলা বস্তিতে। হতাহতের খবর না থাকলেও পুড়ে ছাই হয়ে যায় ৪টি বাড়ি।সরকারিভাবে কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছড়ায়। স্থানীয় বাসিন্দারাই জানিয়েছেন যে,গ্যাস সিলিন্ডার ফেটেই অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে খবর, একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরেই আগুনের সূত্রপাত হয়। ঘিঞ্জি এলাকা হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন পাশের বাড়িগুলিতে ছড়িয়ে পড়ে। এই বিধ্বংসী আগুনে পরপর ৪টি বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুন লাগার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এবং দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের জেরে বাড়িগুলির ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রশাসন ও দমকলের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। ওসি, বারাসাত ফায়ার, মনিরুল ইসলাম জানিয়েছেন বাড়িগুলির ঘন ও বিপজ্জনক অবস্থান অগ্নিকাণ্ড দ্রুত ছড়িয়ে পড়ার জন্য দায়ী। আগুনের কারণ সুনির্দিষ্ট ভাবে না বললেও তিনি বলেন, রান্না হচ্ছিল তার থেকেও আগুন ছড়িয়ে থাকতে পারে এমনকি শর্ট সার্কিটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।


More Stories
পুর-প্রশাসককে ঘিরে বিক্ষোভ বারাসাতে, পালিয়ে পরিত্রাণ খুঁজলেন পুর-প্রশাসক
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর