সময় কলকাতা, ১৩ নভেম্বর : ভারত ও নিউজিল্যান্ডের চতুর্থ একদিনের আন্তর্জাতিক ম্যাচে শুক্রবার সকালে ভারতীয় ইনিংসের প্রথম ওভারে আগুন ঝরানো বোলিং করলেন ম্যাট হেনরি।নিউজিল্যান্ডের এই ফাস্ট বোলার ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ইনিংসের প্রথম ওভারে ৩টি উইকেট দখল করে ভারতীয় ইনিংসকে বিপর্যয়ের মুখে ঠেলে দেন। তাঁর শিকারের মধ্যে বিরাট রোহিত দুই মহাতারকা রয়েছেন ।রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়াস আয়ারকে শূন্য রানে আউট করে ট্রিপল-উইকেট মেইডেন শিকার করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। তবে এরকম রেকর্ড একদিনের আন্তর্জাতিক ম্যাচে আগেও রয়েছে। শ্রীলঙ্কার পেসার চামিন্ডা ব্যাস ২০০৩ সালের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ইনিংসের প্রথম ওভারে ৪টি উইকেট নিয়েছিলেন যার মধ্যে প্রথম ৩ বলে হ্যাটট্রিক ছিল । এটি ওয়ানডে ইতিহাসে প্রথম ওভারে সর্বোচ্চ উইকেটের বিশ্বরেকর্ড। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার শন পোলক ১৯৯৭-৯৮ মরশুমে পাকিস্তানের বিপক্ষে ইনিংসের প্রথম ওভারে ৩টি উইকেট নিয়েছিলেন। এই তালিকায় নাম লেখালেন ম্যাট হেনরি। তাঁর বোলিংয়ের জেরে চতুর্থ ম্যাচে ৩৩৪ রানের টার্গেট নিয়ে খেলতে নামা ভারতের ইনিংস ভেঙে পড়ে এবং জেতার স্বপ্ন কার্যত প্রথম ওভারেই প্রায় চুরমার হয়ে যায়।।
বিধ্বংসী ম্যাট হেনরির রেকর্ড: বিরাট,রোহিত,শ্রেয়স প্রথম ওভারে খরচের খাতায়
Oplus_131072


More Stories
নিউজিল্যান্ডে ভরাডুবি ভারতের
ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান
সাফ সেমিফাইনালে ভারত