Home » উরুগুয়ে হারিয়ে দিল মেসিহীন আর্জেন্টিনাকে

উরুগুয়ে হারিয়ে দিল মেসিহীন আর্জেন্টিনাকে

Oplus_131072

সময় কলকাতা, ১৪ নভেম্বর: উরুগুয়ের সঙ্গে আর্জেন্টিনার ফুটবল যুদ্ধর ইতিহাস ১২৫ বছরের পুরনো। পরিসংখ্যানের দিক থেকে ১৯৫ টি ম্যাচে আধিপত্য আর্জেন্টিনার। তবে শনিবার অন্যথা ঘটল আর্জেন্টিনার বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে। মেসির অবসরের পর উরুগুয়ের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়ে হেরে গেল আর্জেন্টিনা। আর্জেন্টিনার খ্যাতনামা গোলরক্ষক মার্টিনেজও এদিন ছিলেন ডাগ আউটে। ম্যাচে ৭২ শতাংশ বল পজেশন রেখেও এবং উরুগুয়ের তুলনায় গোল লক্ষ্য করে অনেক বেশি শট নিয়েও হারতে হল আর্জেন্টিনাকে। এজন্য উরুগুয়ের কোচ ফোরলানের স্ট্রাটেজিও প্রশংসার দাবিদার। আটোসাটো রক্ষণ রেখে কাউন্টার অ্যাটাভিত্তিক খেলার উপরেই জোর দিয়েছিলেন উরুগুয়ের কোচ।

প্রথমার্ধের খেলা গোলশূন্য ছিল। খেলার ৪৮ মিনিটে লিওনার্দো বালের্দির আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। জর্জিয়ান দে আরাসকায়েতার ফ্রি-কিক থেকে লিসান্দ্রো মার্টিনেজ বল ক্লিয়ার করতে গেলে বালের্দির গায়ে লেগে জালে জড়ায়।উরুগুয়ের হয়ে দ্বিতীয় গোলটি করেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। ৫৩ মিনিটে দে আরাসকায়েতার কর্নার কিক থেকে আরাউহোর কাঁধে লেগে বল জালে প্রবেশ করে।আর্জেন্টিনা র পক্ষে জুলিয়ান আলভারেজ ৭৩ মিনিটে একটি গোল শোধ করেন। বাকি সময় চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি আর্জেন্টিনা।।

About Post Author