Home » পাঞ্জাবের কাছে হেরে আইএফএ-র বিপদ বাড়ালো ইস্টবেঙ্গল

পাঞ্জাবের কাছে হেরে আইএফএ-র বিপদ বাড়ালো ইস্টবেঙ্গল

Oplus_131072

সময় কলকাতা, ৩০ সেপ্টেম্বর : পাঞ্জাব এফসির কাছে হেরে আইএফএর বিপদ বাড়িয়ে দিল ইস্টবেঙ্গল। আইএফএ শিল্ডের মত বড় টুর্নামেন্টে  আইএফএ স্বাভাবিকভাবেই চেয়েছিল মেগা ফাইনাল হয়ে উঠুক ডার্বি ম্যাচ। অথচ চূড়ান্ত শৃঙ্খলাহীন ফুটবল খেলে পাঞ্জাবের কাছে হেরে আই এফ এ -র সব হিসাবে তালগোল পাকিয়ে দিল ইস্টবেঙ্গল। যোগ্যদল হিসেবেই জিতেছে পাঞ্জাব। আরো বেশি গোল হলে বলার কিছু ছিল না। অথচ নিখিল প্রভু লালকার্ড দেখায় খেলার শেষ ছয় মিনিট দশজনে খেলেছে পাঞ্জাব। লাল হলুদের দুই বিদেশী ইকোনোমিডিশ বা জিভুলিচ এদিন চূড়ান্ত ব্যর্থ ছিলেন। রামিরেজ বা রশিদ নামেন নি তবুও অনেকেই ছিলেন যাঁরা ইস্টবেঙ্গলের প্রথম স্কোয়াডের সদস্য এবং তারা নিজেদের নামের প্রতি চূড়ান্ত অবিচার করলেন। জলের বোতল উড়ে আসতে দেখা গেল  দর্শক গ্যালারি থেকে। এখন অঙ্কের হিসাবে  শিল্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী মোহনবাগান।

নিজেদের ঘরের মাঠে ইস্টবেঙ্গল দলকে মাটি ধরিয়ে  পাঞ্জাব খেলার জয়সূচক গোলটি করে খেলার প্রথমার্ধে। ৪১ মিনিটে পাঞ্জাব এফসির হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ব্রাজিলের ফরওয়ার্ড দিয়েগো রাপোসো। বক্সের বাইরে থেকে নেওয়া এক চমৎকার শটে তিনি পাঞ্জাবকে এগিয়ে দেন। এই হারের ফলে ইস্টবেঙ্গল গ্রুপ রানার্স-আপ হিসেবে সেমিফাইনালে উঠেছে এবং আগামী ৪অক্টোবর সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান।।

About Post Author