Home » রূপকথার ম্যাচে বদলা নিয়ে শেষ বলে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

রূপকথার ম্যাচে বদলা নিয়ে শেষ বলে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : রূপকথার ম্যাচে জয়ী ভারত। গ্ৰুপ ম্যাচে হারের বদলা নিয়ে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ভারত। দেরিতে হলেও কাউন্টার অ্যাটাক শুরু করে মানাল চৌহান ও মোহিত কুমার মহেশ ভাই উল্লা পাকিস্তানের বিরুদ্ধে মধুর জয় আনলেন । শেষ বলে বাউন্ডারি মেরে ভারতকে অবিশ্বাস্য জয় এনে দিলেন মোহিত উল্লা।

মোহিত ১০ নম্বর ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে ২৬ বলে ৪৯ রান করে অপরাজিত থাকলেন এবং ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ জয় এনে দিলেন। তিনি যখন ব্যাট করতে নামেন তখন ভারতের সংগ্রহ ছিল ২৫২ রান। হাতে ২ উইকেট রয়েছে, ৫১ বলে ৮৬ রান দরকার এরকম অবস্থায় মানাল চৌহানের সঙ্গে ৫৮ রান যোগ করেন। মানাল ৩২ বলে ৪৭ রান করে ফিরে গেলেও ১১ নম্বর ব্যাটার বেঙ্কটা কে নিয়ে মোহিত শেষ জুটিতে ৩০ রান তুলে আনেন। সেই সুবাদে দরকার ছিল আট রান এবং রুদ্ধশ্বাস ম্যাচের শেষ বলে যখন তিন রান দরকার তখন লং অফের উপর দিয়ে বাউন্ডারি মেরে প্রায় হেরে যাওয়া ম্যাচকে জিতিয়ে এক রূপকথার জন্ম দিলেন মোহিত। প্রসঙ্গত পাকিস্তান প্রথমে ব্যাট করে নয় উইকেটে ৩৩৭ রান করেছিল। পাল্টা ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার অধিনায়ক লক্ষ্য রায়চান্দানি ও আর্যবীর শেহবাগ সংযত শুরু করেন। লক্ষ্য ৮০ ও আর্যবীর ৫৮ রান করেন। লক্ষ্য ফিরে যাওয়ার পরে ম্যাচ কার্যত পাকিস্তানের কব্জায় মনে হলেও ভারতের লোয়ার অর্ডার ব্যাটাররা ভবিশ্বাস্যভাবে ইতিহাস গড়লেন চিরশত্রু পাকিস্তানকে হারিয়ে।।

About Post Author