Home » সাফ ফাইনালে ভারত

সাফ ফাইনালে ভারত

Oplus_131072

সময় কলকাতা, ১৪ নভেম্বর : এবার সাফ পূর্ণ শক্তির দল নয় ভারত তবুও সব ম্যাচ জিতেই ফাইনালে উঠল। সেমিফাইনালে ভুটান কে ২-১ গোলে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে মেন ইন ব্লু যদিও এদিন ভারতীয় ফুটবলারদের জার্সির রং চিরাচরিত নীল ছিলনা। বাংলাদেশে অনুষ্ঠিত সাফ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারত প্রথম থেকেই ভুটানের রক্ষণে ঝাঁপিয়ে পড়ে। ৮ মিনিটের মধ্যেই অনবদ্য গোল করেন পিভি বিষ্ণু। ২৭ মিনিটের মাথায় দ্বিতীয় বলটি করেন অধিনায়ক চিঙ্গেলসানা সিং। প্রথমার্ধে আর গোল হয়নি দ্বিতীয়ার্ধের শুরুতেই ভুটান একটি গোল পরিশোধ করে। এবারের টুর্নামেন্টে ভারত এখনো পর্যন্ত ছটি গোল করেছে। এই ছটি গোলই এসেছে খেলার প্রথমার্ধে । ভারত এবারের টুর্নামেন্টে তিনটি গোল খেয়েছে এবং এই তিনটি গোলই তারা খেয়েছে খেলার দ্বিতীয়ার্ধে। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের খেলায় বিজয়ীর বিরুদ্ধে ফাইনালে খেলবে ভারত।।

About Post Author