সময় কলকাতা ডেস্কঃ আকাশ ছোঁয়া তেলের দামে নাজেহাল রাজ্য়ের বেসরকারী বাস মালিকরা।ইতিমধ্যে বাস ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন বেসরকারী বাস মালিকরা।বাস ভাড়া না বাড়ালে ব্য়বসা চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয় বলে ইতিমধ্যেই সোচ্চার হয়েছে বেসরকারী বাসের মালিকরা। তেলের মূল্য বৃদ্ধির জন্য বাস ভাড়া বাড়ানো দাবিকে নস্যাৎ করে দেন রাজ্য়ের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।তিনি জানান রাস্তায় বাস কমলেও সরকারী বাস বাড়ানো হচ্ছে।আর বেসরকারি বাস মালিকদের বিকল্প জ্বালানির ব্যবস্থায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পরিবহনমন্ত্রী। তিনি বলেন রাজ্যের বেসরকারী বাসের জন্য় সিএনজি -তে বাস চালানোর কথা সরকার বলেছে।আর সরকারি ক্ষেত্রে ৭৫ টি ইলেট্রিক বাস বর্তমানে চলছে।
আগামী দিনে দু হাজার ইলেট্রিক বাস সারা রাজ্য জুড়ে চালানো হবে।আর রাজ্য বাস ডিপো ও ট্রাম ডিপো গুলিতে ইলেট্রিক চার্জিং স্টেশন গড়ে তোলা হচ্ছে বলে জানান রাজ্য়ের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।
নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিল রাজ্য পরিবহণ নিগম। কোচবিহারের জোরোই , মালদার চাঁচোলের কালিগ্রাম ও উত্তর দিনাজপুরের ডালখোলাতে নতুন বাস টার্মিনাসের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানান রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। দার্জিলিং-এর একটি বাস টার্মিনাস এর কাজ শেষ পর্যায়ে।মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে সেই টার্মিনাসটি। নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের কর্মচারিদের জন্য ভলান্টিয়ার রিটায়ারমেন্ট চলছে বলে জানান পরিবহনমন্ত্রী ।পাশাপাশি করোনা অতিমারির সময় এন বি এস টি সি পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসা ও পৌঁছে দেওয়া সহ বিভিন্ন কাজ করার জন্য ভূয়সী প্রশংসাও করেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন রাজ্য ট্রান্সপোর্ট কর্পোরেশনের ময়দান টেন্টে পরিবহন নিগমের উচ্চপদস্থ আধিকারিক এবং নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্য়ের পরিবহন মন্ত্রী ।
আগামী দিনে শিলিগুড়ি টু নেপাল বাস সার্ভিস চালু করার জন্য কেন্দ্রীয় পরিবহনমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আবেদন জানিয়ে চিঠি পাঠাবেন বলে এই দিন জানান রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর দাবি এই বাস যাত্রার অনুমোদন কেন্দ্র দিলেই তারা বাস চালাবার জন্য সব ধরনের ব্যবস্থা করে ফেলবেন।মন্ত্রীর মত শিলিগুড়ি ও কাঠ মন্ডুর মধ্যে বাস যোগাযোগ ব্যবস্থা তৈরী হলে রাজ্যে ট্যুরিজম শিল্প বিশেষ ভাবে লাভবান হবে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি