সময় কলকাতা ডেস্কঃ সপ্তাহের শুরুতেও কাটলো না কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের অচলাবস্থা।সোমবার এজলাসে এসেই, আইনজীবীদের ১৭ নং আদালত কক্ষে মামলার কাজে যোগ দেওয়ার অনুরোধ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সেই সময় এজলাসে উপস্থিত আইনজীবীদের মাধ্যমে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বার্তা পাঠানা মামলা করতে ইচ্ছুক আইনজীবীরা তাঁর কোর্টে সাওয়াল জবাব করলে তিনি প্রস্তুত মামলা শুনতে।সোমবার সকাল থেকেই হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর এজলাস বয়কট শুরু করে আইনজীবীদের একাংশ।
আর আইনজীবীদের এজলাস বয়কটের জেরে অনিশ্চয়তার মধ্যে পড়ল রাজ্যের স্কুল শিক্ষক নিয়োগ সংক্রান্ত যাবতীয় মামলার ভবিষ্যত ।এই অনিশ্চয়তার মধ্যেই
আজও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর এজলাস বয়কট করেছেন একদল আইনজীবী।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট আইনজীবীরা কবে প্রত্যাহার করবে তা নিয়ে রয়েছে চরম ধোঁয়াশা। কলকাতা হাইকোর্টে বিভিন্ন এজলাসে লক্ষ লক্ষ মামলা বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে। দিনের পর দিন কেটে যায় হাইকোর্টে চক্কর কেটে চলেন বহু বিচারপ্রার্থীরা।
গত কয়েক দিনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে একের পর এক মামলা কলকাতা হাইকোর্টে তালিকায় থেকে যাচ্ছে।সেই মামলাগুলির শুনানি হচ্ছে না এই বয়কটের জেরে। এমনিতেই মামলার পাহাড় জমেছে কলকাতা হাইকোর্টে। এভাবে যদি চলতে থাকে তাহলে বাড়বে আরো ভোগান্তি বিচারপ্রার্থীদের। বারবার কলকাতা হাইকোর্ট বা রাজ্যের অন্যান্য আদালতে এই ধরনের ঘটনায় বিচার ব্যবস্থা নিয়ে মানুষের মধ্যে বিরূপ প্রভাব পড়বে তা পরিস্কার করে দিয়েছেন স্বয়ং রাজ্যপাল জগদীপ ধনখড়।তিনি স্যোশাল মিডিয়াতে সোচ্চার হয়েছেন হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ঘটে যাওযা ঘটনা নিয়ে।রাজ্যপালের মতে বিচারপ্রার্থীকে বাধা দেওয়া বা বিচার থেকে বঞ্চিত করা আইনের শাসন ব্যবস্থা থেকে বঞ্চিত করার সামিল।রাজ্যপাল জগদীপ ধনখড়ের দাবি হাইকোর্টের বর্তমান পরিস্থিতি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর নজরেও আনছেন।
হাইকোর্টের আইনজীবীদের কাছে রাজ্যপালের আবেদন পেশার মর্যাদা বহাল রাখতে হাইকোর্টে সুস্থ পরিবেশ বজায় রাখা জরুরি।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক নির্দেশে নাস্তানাবুদ অবস্থা রাজ্য সরকারের। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা সহ নানান মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশে জেরবার হয়েছে রাজ্য সরকার। আর তারই প্রতিফলন স্বরূপ হাইকোর্টের ১৭ নম্বর এজলাস আইনজীবিদের একাংশ বয়কট করে অচলবস্থা সৃষ্টি করেছে, মত আইনজীবীদের একাংশের।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি