সময় কলকাতা ডেস্কঃ আরও ২২ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অবিলম্বে তাঁদের নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে আদালতের নির্দেশে প্রাথমিক শিক্ষক পদে ১৮৫ জন চাকরি পেয়েছেন। এবার সেই মামলায় আরও ২২ জনের নিয়োগের নির্দেশ দিল আদালত।
২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার প্রশ্নপত্রে ৬টি প্রশ্ন ভুল ছিল। ওই পরীক্ষায় উত্তীর্ণদের ২০১৬ ও ২০১৯ সালে নিয়োগ করে রাজ্য। এই নিয়ে কলকাতা হাই কোর্টে আলাদা করে ৬টি মামলা দায়ের করা হয়েছিল। মামলাকারীরা আর্জি জানান, ছটি প্রশ্ন ভুল ছিল। তারা সেই প্রশ্নে উত্তর দেন। ফলে প্রশ্নগুলির পুরো নম্বর তাঁদের প্রাপ্য। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে একটি বিশেষজ্ঞ টিম তৈরি করা হয়। তাঁরা অনুসন্ধান করে হাইকোর্টকে রিপোর্ট দেয়, ছটি প্রশ্ন ভুল ছিল। ওই কমিটি জানায়, পরীক্ষার্থীদের দাবি অমূলক নয়। এদিকে মামলায় ২০১৮ সালের ৩ অক্টোবর তৎকালীন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, ওই ছ’টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলেই নম্বর দিতে হবে।

এরপরই হাইকোর্ট প্রথমে নির্দেশ দেয় ২৩ জনকে চাকরি দিতে হবে। পরে জানানো হয়, ওই তালিকায় আরও ৫৪ জন ১১২ জন ও ৬৫ জন যুক্ত হবেন। কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশিকা দিয়ে জানান, ২৮ সেপ্টেম্বরের মধ্যে ১৮৫ জনকেই চাকরি দিতে হবে। এবার সেই তালিকায় যুক্ত হল আরও ২২ জনের নাম।


More Stories
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার