সময় কলকাতা ডেস্ক, ১ জুন : মেসির কলকাতা আগমন ঘিরে পদচ্যুত হয়েছিলেন, এখন ক্ষমতাচ্যুত হয়ে গ্রেফতার হতে পারেন এমনটাই আশঙ্কা করছেন প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। মেসির জন্য মন্ত্রিত্ব গিয়েছিল, এবার জেলে যাওয়ার ভয়ে বারাসাত আদালতে আগাম অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করলেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস। মেসি কাণ্ড ঘিরে যে একগুচ্ছ অভিযোগ!
মেসির কলকাতা আগমন ঘিরে বিশৃঙ্খলার জন্য জনমানসে ক্ষোভের সঞ্চার হয়েছিল অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। তাই অরূপ বিশ্বাস রাজ্যের প্রাক্তন মন্ত্রী বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন করলেন মেসি কাণ্ডে তাকে গ্রেফতার করা হতে পারে এ কথা মাথায় রেখে তিনি আগাম জামিনের আবেদন করেছেন।উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ ই ডিসেম্বর মেসি কলকাতা এসেছিলেন তাকে ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলা দেখা যায়।হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও সাধারণ সমর্থকেরা গ্যালারি থেকে মেসিকে ভালোভাবে দেখতে পাননি। রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব ও ভিআইপি-রাই মেসিকে ঘিরে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনার জল এত দূর গড়ায় যে পুলিশ শেষ পর্যন্ত মেসির ভারত আগমনের অন্যতম আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করে। এখন শতদ্রু দত্তও মুখ খুলছেন। মেসি কাণ্ডের জেরে যাদের অর্থের অযথা অপব্যয় হয়েছিল তারা মনে করেন এই ঘটনার জন্য দায়ী ভিআইপি কালচারের চক্রকে চিহ্নিত করা প্রয়োজন। রেয়াত করা উচিত না কেষ্টবিষ্টুদের। সুতরাং স্বাভাবিক কারণেই জামিনের আগাম আবেদন অরূপ বিশ্বাসের।।
জামিনের আবেদন অরূপ বিশ্বাসের #মেসি
আরও পড়ুন অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?


More Stories
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব