Home » বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার

বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৩১ মে : এবার গ্রেফতার হলেন তৃণমূলের প্রবীণ নেতা ও চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার ঘটনার পরপরই পিপুলপাতিকে তৃণমূলের অবরোধ কর্মসূচী চলাকালীন পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে অসিত মজুমদারের বিরুদ্ধে। সরকারি কর্মীকে বাধা ও প্রশাসনিক কাজে অভিযোগে শনিবারের ঘটনায় রবিবার সকালে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অসিত মজুমদার ছাড়া তালিকায় আছেন চুঁচুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান পার্থ সাহাও। চুঁচুড়া থানার পুলিশ তাঁদের গ্রেফতার করে। তাদের আদালতে তোলা হচ্ছে। তৃণমূল নেতৃত্ব বলছে, গণতান্ত্রিক আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছে নতুন বিজেপি সরকার ।

About Post Author