Home » দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

সময় কলকাতা ডেস্কঃ শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। ধীরে ধীরে কমছে মহামারীর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেস । সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিলেছে। সংক্রমণ যাতে হাতের নাগালের বাইরে চলে না যায়, সে কারণে উৎসবের মরশুমে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিড়বহুল এলাকায় অবশ্যই মাস্ক ব্যবহারের কথা বলা হয়েছে। পাশাপাশি স্যানিটাইজার ব্যবহারেরও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার, দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯৪৭ জন। যা বৃহস্পতিবারও ছিল ৪২০০র বেশি। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৩৯, ৫৮৩। একদিনে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ৫ হাজার ৯৬ জন। শতকরা হিসেবে যা ৯৮.৭৩ শতাংশ। পজিটিভিটি রেট ১.২৩ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ১.৪৪ শতাংশ।  দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৬১১ জন।

দেশের করোনা পরিস্থিতি যথেষ্ট চিন্তায় রাখছে স্বাস্থ্যমহলকে। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৮ কোটি ৫২ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। পুজোর মধ্যে যা শেষ করতে চাইছে কেন্দ্র।

About Post Author