সময় কলকাতা ডেস্ক : আইএসএল জয়ের লড়াইয়ে থাকা ইস্টবেঙ্গলের কাছে বড় ধাক্কা। ভারতীয় ফুটবল ফেডারেশন এআইএফএফ ইস্টবেঙ্গল দলের তারকা ফুটবলার মিগুয়েল-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে জানালো আগামী দু ম্যাচের জন্য নির্বাসিত করা হচ্ছে মিগুয়েলকে। উল্লেখ্য বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে মিগুয়েলকে লাল কার্ড দেখানোর পরে তিনি বিপক্ষ দলের ডাগআউটে বল নিয়ে শট মারেন। অতঃপর তাকে শোকজ করা হয়েছিল। দু ম্যাচের নিষেধাজ্ঞার ফলে আগামী ওড়িশা ম্যাচ এবং মুম্বাই সিটি এফসি ম্যাচ খেলতে পারবেন না মিগুয়েল। এই সিদ্ধান্তের পরে অ্যাপিল কমিটির কাছে পুনরায় সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন জানাতে চলেছে ইস্টবেঙ্গল।
দু ম্যাচের জন্য নির্বাসিত মিগুয়েল


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
চতুর্থ দল হিসেবে আইপিএলের প্লে-অফে রাজস্থান
আইএসএল চ্যাম্পিয়ন হয়ে ভারতসেরা ইস্টবেঙ্গল