Home » তুষারধসে মৃত্যু ভারতের এভারেস্ট জয়ী সবিতা কাঁসওয়ালের

তুষারধসে মৃত্যু ভারতের এভারেস্ট জয়ী সবিতা কাঁসওয়ালের

সময় কলকাতা ডেস্কঃ উত্তরাখণ্ডের গঢ়ওয়াল হিমালয়ের ‘দ্রৌপদী কা ডান্ডা-২’ শিখরের অদূরে মঙ্গলবার তুষারধসে মৃত ৬ জনের দেহ উদ্ধার হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন উত্তরাখণ্ডের এভারেস্টজয়ী পর্বতারোহী সবিতা কাঁসওয়াল।

২৬ বছরের সবিতা উত্তরকাশীর পর্বতারোহণ প্রশিক্ষণকেন্দ্র ‘নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং’ (নিম)-এর প্রশিক্ষক ছিলেন। তাঁর সঙ্গেই তুষারধসে প্রাণ হারিয়েছেন আরও এক মহিলা প্রশিক্ষক নাউমি। ‘দ্রৌপদী কা ডান্ডা-২’ অভিযানের জন্য ‘নিম’-র মোট ৪১ জনের একটি দল রওনা দিয়েছিল। সেখানে ছিলেন সবিতা সহ মোট ১০ জন প্রশিক্ষক। ৪১ জনের মধ্যে ছিলেন বাংলার তিনজন। তাঁরা সহ মোট ২৫ জন শিক্ষার্থী এখনও নিখোঁজ।

গাড়ওয়াল হিমালয়ের অন্তর্গত ‘দ্রৌপদী কা ডান্ডা-২’ পর্বতশৃঙ্গের উচ্চতা ৫,৬৭০ মিটার। অঞ্চলটি অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। পর্বতারোহণ বিশেষজ্ঞদের মতে, পাহাড়ের ঢালে জমতে থাকা বরফের স্তূপ হঠাৎ ধসে পড়ায় প্রাণহানি হয়েছে সবিতা সহ অন্যান্যদের।

বুধবার বিকেল পর্যন্ত আরও আটজন পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে তুষার ধস থেকে। এখনো পর্যন্ত মোট ১৪জন পর্বতারোহী কে উদ্ধার করল আই টিবিপি। ইন্ডিয়ান এয়ার ফোর্সে দুটি হেলিকপ্টার কে উদ্ধারকার্যে লাগানো হয়েছে। বৃহস্পতিবার সকালেও চলছে উদ্ধার কার্য।

About Post Author