সময় কলকাতা ডেস্ক : আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। জয়পুরে আক্রান্ত হন তিনি। জানা গিয়েছে সোমবার নিট কেলেঙ্কারি ও বেকারত্ব—এই দুই জ্বলন্ত ইস্যুতে জয়পুরের শহীদ স্মারকে একটি প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিলেন অভিজিৎ দিপকে। অভিজিৎ ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই তাঁর সমর্থকরা তাঁকে কাঁধে তুলে নেন। অভিযোগ, ঠিক সেই মুহূর্তেই একদল দুষ্কৃতী তাঁকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং পর্যায়ক্রমে চড় মারতে শুরু করে। উপস্থিত সমর্থকরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুষ্কৃতীদের ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেওয়ার আগে তাদের মারধর করা হয় বলেও জানা গেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে। অভিজিতের আঘাত গুরুতর নয় বলেই জানা গিয়েছে ।
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
Oplus_131072


More Stories
ভারতে তেলের দাম কি কমছে?
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
২৮ বছর পরে কংগ্রেসে কি ফিরবেন মমতা?