সময় কলকাতা ডেস্কঃ ভারতীয় কফ সিরাপ খেয়ে গাম্বিয়ায় মৃত্যু হয়েছে ৬৬ জন শিশুর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিযোগের তীর ভারতীয় ওষুধ তৈরির সংস্থার দিকে।
অভিযোগ, পশ্চিম আফ্রিকার নানা দেশে বিষাক্ত ওষুধ রপ্তানি করেছে ওষুধ সংস্থা। বিশেষ কয়েকটি কফ সিরাপ খাওয়ার ফলে শিশুদের কিডনি বিকল হয়ে গিয়েছে। সব মিলিয়ে মোট ৬৬ জন শিশুর মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ওই কোম্পানির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোম্পানির বিরুদ্ধে সতর্কতাও জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
কফ সিরাপ পরীক্ষা করে দেখা গিয়েছে, বেশ কিছু বিষাক্ত কেমিক্যাল রয়েছে ওই কফ সিরাপের মধ্যে। এই ওষুধ খাওয়ার ফলে পেট ব্যথা, বমির মতো উপসর্গ দেখা দেয়। তারপরেই কিডনি বিকল হয়ে নিশ্চিত মৃত্যুর কোলে ঢোলে পড়ে কচি প্রাণগুলি।

সূত্রের খবর, নয়ডার ওই ওষুধ সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সরকার। হু-এর প্রধান টেড্রস গেব্রেয়াসাস টুইট করে গোটা ঘটনা জানিয়েছেন। প্রাথমিক তদন্তের পরে ভারতের ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের তরফে বলা হয়েছে, শুধুমাত্র গাম্বিয়াতেই ওই বিষাক্ত ওষুধ পাঠানো হয়েছে। তবে চোরাই পথে গাম্বিয়া থেকে আফ্রিকার অন্যান্য দেশেও এই বিষাক্ত ওষুধ ছড়িয়ে পড়েছে বলেই অনুমান।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!