সময় কলকাতা ডেস্ক : অ্যান্টনি ম্যাথিয়াস ডস স্যান্টোস।সংক্ষেপে অ্যান্টনি । বিশ্বকাপে ব্রাজিলের হয়ে প্রথম ম্যাচের ৭৯ মিনিটে মাঠে নামলেন। নেইমারের পরিবর্ত হিসাবে। এ বছর ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে খুব সামান্য কয়েকটি ম্যাচ খেললেও তার মাঝেই চোখে পড়েছেন, গোলও করেছেন। ব্রাজিলের হয়ে ১২ টি ম্যাচ খেলে তার গোল সংখ্যা ২। কিন্তু তাকে নিয়ে আলোচনা কেন? কারণ অত্যন্ত সরল।নেইমার সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে ৭৯ মিনিটে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যান। তখনই নামেন অ্যান্টনি। এই বিশ্বকাপে খেলতে পারবেন তো নেইমার? চোট কতটা? বিভিন্ন প্রশ্ন উঠছে।বাড়ছে জল্পনা-কল্পনা কিন্তু তার মধ্যেই ফ্রেড, রদ্রিগো বা অ্যান্টনি সহ পরিবর্তরা যে ফুটবল উপহার দিয়েছেন তাতে ইতিমধ্যেই ব্রাজিল ভক্তদের চিন্তা অনেকটাই লাঘব হয়ে গেছে।
এদিকে আবার ব্রাজিল দলের ডাক্তার রড্রিগো লেসমার পরিষ্কার জানিয়ে দিয়েছেন নেইমারের ডান গোড়ালির চিন্তার বিষয়। বিশ্বকাপে ১২ টি ম্যাচে ছটি গোল করা এবং তিনটি গোলে অ্যাসিস্ট থাকা নেইমার খেলতে পারবেন কিনা সময়ই বলবে। যদিও ফ্রেড বা রদ্রিগো বা অ্যান্টনি যত ভালো ফুটবলই উপহার দিন বিশ্বকাপ যত এগোতে থাকবে প্রতিদ্বন্দ্বিতা তত তীব্র হতে থাকবে। এমতাবস্থায় নেইমারের অভাব কি বোধ করবেন ব্রাজিলের কোচ তিতে? নাকি ইতিমধ্যেই তিনি তার আস্তিনের তাস সুচারুরূপে সাজিয়ে ফেলেছেন ? সম্ভবত তিতে অনেক বিকল্প রেখেছেন আর কাউকে অপরিহার্য করে দলের ভারসাম্য নষ্ট করতে রাজি নন। প্রতিটি পজিশনে খেলার একাধিক দক্ষ প্লেয়ার নিয়ে এসেছে ব্রাজিল।
তিতের ব্রাজিল আশা জাগাচ্ছে।কারণ এবার বিশ্বকাপের সবুজ মাঠে ব্রাজিলের কবিতা, ব্রাজিলের শিল্প প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছে যে ফিফা ৱ্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলটি সেরা মানের শিল্পী ও দক্ষ প্লেয়ার নিয়ে এবার প্রস্তুত হয়েই কাতারে এসেছে। সাম্বা ঝড় প্রথম ম্যাচে চোখ জুড়িয়েছে । মুগ্ধতা দিয়েছে রিচারলিসনের দ্বিতীয় গোল। চেনা ছন্দে ব্রাজিল। দুশ্চিন্ত শুধু নেইমারকে নিয়ে। নেইমার আগামী ম্যাচে যদি না ফেলতে পারেন তার অভাব কি অনুভূত হবে? সময়ই বলবে শেষ কথা ।।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার