সময় কলকাতা ডেস্ক, ১৬ জানুয়ারিঃ অন্তর কোন্দলে জেরবার বঙ্গ বিজেপি। দলের ক্ষমতাসীন শিবিরের সঙ্গে সংঘাত প্রকাশ্যে চলে আসছে বারবার । সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীরা কার্যত তিন মেরুতে বিভক্ত। আর এই পরিস্থিতির মধ্যে পঞ্চায়েত ভোটের আগে দলকে সংগঠিত করতে উদ্যোগী বঙ্গ বিজেপির বিক্ষুব্ধ শিবির। বিজেপির রাজ্য দফতরের কাছেই সূর্য সেন স্ট্রিটে হয়ে গেল বিক্ষুব্ধ শিবিরের একাংশের গোপন বৈঠক।
বিজেপি বাঁচাও মঞ্চের ব্যানারে সেই বৈঠকে পাঁচটি জেলা থেকে আসা গেরুয়া শিবিরের প্রাক্তন জেলাস্তরের নেতারা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। আর সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১৯ জানুয়ারি দলীয় কর্মসূচিতে রাজ্যে জে পি নাড্ডার এলে তাঁর সঙ্গে দেখা করে রিপোর্ট দেব বিজেপি বাঁচাও মঞ্চ। বঙ্গ বিজেপির কোন্দলের বিষয়টি নাড্ডার সামনে তুলে ধরতে চান বিজেপি বাঁচাও মঞ্চের প্রতিনিধিরা। সাক্ষাতের জন্য আর্জি জানিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে রবিবার রাতেই চিঠি পাঠিয়েছেন বিক্ষুব্ধ বিজেপির একাংশ।

একুশের নির্বাচনে ভরাডুবির পর বঙ্গ বিজেপির সংগঠন ক্রমশ দুর্বল হয়েছে। তারপর একাধিক উপনির্বাচন ও পুরভোটে পর্যদুস্ত হয়েছে গেরুয়া ব্রিগেড। ভোটের গ্রাফও ক্রমশ নেমেছে। এই পরিস্থিতি পঞ্চায়েত নির্বাচন এবং ২০২৪-এ লোকসভা ভোটের কথা ভেবে দলকে চাঙ্গা করতে হলে অযোগ্যগ ও কাজ না করা শুধু পদ আঁকড়ে পড়ে থাকা নেতাদের দায়িত্ব থেকে সরানো প্রয়োজন। পুরনো ও যোগ্যদের গুরুত্ব দেওয়ার দাবি তুলেছে বিক্ষুব্ধ শিবির।


More Stories
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা