- সময় কলকাতা ডেস্ক, ৪ জুন : গ্রেফতার তৃণমূল নেতা তথা ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। তাঁকে টলিপাড়ায় (স্টুডিও পাড়ায়) তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার নিউ আলিপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে (টলিপাড়া) দীর্ঘদিন ধরে বেআইনিভাবে আর্থিক সুবিধা নেওয়া এবং তোলাবাজি (Extortion) চালানোর গুরুতর অভিযোগ উঠেছে।তোলাnajirপাশাপাশি তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির (Molestation) মতন গুরুতর ফৌজদারি অভিযোগও দায়ের করা হয়েছে।টলিপাড়ায় ‘থ্রেট কালচার’ ও স্বজনপোষণ: সহকারী পরিচালক ও টেকনিশিয়ানদের বিভিন্ন মহলের অভিযোগ ছিল, স্বরূপ বিশ্বাস ফেডারেশনের সভাপতি পদের ক্ষমতার অপব্যবহার করে স্টুডিও পাড়ায় একচ্ছত্র আধিপত্য ও ভয় দেখানোর পরিবেশ (Threat Culture) তৈরি করেছিলেন। যোগ্য কলাকুশলীদের কাজ না দেওয়া এবং স্বজনপোষণের মাধ্যমে নিজস্ব বৃত্তের লোকেদের বেআইনি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও আসছিল তাঁর বিরুদ্ধে।
গ্রেফতার স্বরূপ বিশ্বাস
Oplus_131072


More Stories
জল্পেশ মন্দিরে ‘গভীর আস্থা’ মুখ্যমন্ত্রীর
বারাসাতে প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে বিজেপি সমর্থকদের হামলা ও ভাঙচুর
ফিফা বিশ্বকাপ ফাইনালে জিতবে কারা? ফুটবল তারকারা ও কোচেরা কি বলছেন?