Home » অভিষেকের গ্রেফতার নিয়ে বড় ইঙ্গিত দিলীপ ঘোষের

অভিষেকের গ্রেফতার নিয়ে বড় ইঙ্গিত দিলীপ ঘোষের

সময় কলকাতা ডেস্ক, ৪ জুন : সিবিআই এবং ইডি থেকে সবেমাত্র সমন পেয়েছেন। অভিষেক বন্দোপাধ্যায়-কে কি অবিলম্বে গ্রেফতার করা হতে পারে?  এ নিয়ে প্রশ্ন উঠছেই।এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে বড়সড় ইঙ্গিত সহ মুখ খুললেন দিলীপ ঘোষ। তিনি যা বললেন তার নির্যাস,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার হওয়ার সময়ের অপেক্ষা মাত্র।তিনি বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের বলেছেন, সবারই ব্যবস্থা হচ্ছে । বৃহস্পতিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানেই মন্ত্রী বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনের হাত থেকে বাঁচতে চেষ্টা করছেন। সেটা আর সম্ভব হবে না।’ প্রসঙ্গত বিধানসভার সই জাল কাণ্ডে ইতিমধ্যেই নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিআইডি তাকে জুন মাসের ৮ তারিখ হাজিরা দিতে বলেছে। এদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ভিডিও বুধবার তার বাড়িতে পৌঁছে যায়। তাদের সমনে উল্লেখ রয়েছে আগামী ১৫তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার।তাহলে কি  এবার যেকোনও মুহূর্তেই গ্রেফতার করা হতে পারে তাঁকে ? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার নিয়ে অন্তত দিলীপ ঘোষের আগাম মন্তব্যে তেমনই ইঙ্গিত মিলল।।

About Post Author