Home » বাপি বাড়ি যা এবং বেন স্ট্রোক

বাপি বাড়ি যা এবং বেন স্ট্রোক

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১৮ ফেব্রুয়ারি : এইতো এক বছরও হয়নি। উদীয়মান ভারতীয় ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড় মহারাষ্ট্রের হয়ে বিজয় হাজারে ট্রফিতে উত্তর প্রদেশের বিরুদ্ধে সাত সাতখানি ছয় মেরে বসলেন। শুরু হল বিশাল হৈচৈ। অন্তত ছয় মারার বিষয়টা এতই মানুষকে প্রভাবিত করে তা নিয়ে আলোচনা হয় প্রচুর। যুগে যুগে কালে কালে ছয় মানুষকে ক্রিকেটমুখী করেছে।

সৌরভ গাঙ্গুলীর ছয় মারা নিয়ে বাঙালিরা বাপি বাড়ি যা নামক সৌরভের গৌরব গাঁথায় অংশ নিয়েছে। যারা বয়সে তরুণ তারা ভুলতে পারেন না যুবরাজ সিংয়ের একই ওভারে ছটি ছয় মারার আগে ও পরে ইংল্যান্ডের বিরুদ্ধে আগ্রাসন ও আগ্রাসী শরীরী ভাষা। রবি শাস্ত্রীও ঘরোয়া ক্রিকেটে ছটি ছয় একই ওভারে মেরেছিলেন আর তোলপাড় ফেলেছিলেন। ফলে এক ওভারে ছয় হোক বা একই ম্যাচে বেশি ছয় হোক – তা কিন্তু দর্শকদের চোখ টেনে নেয়। সমর্থক ও দর্শকরা খুশি হন বিগ হিট দেখে এবং ছয় মারা হলে তো কথাই নেই।

এই যে ছয় বা সিক্সার ধারাবাহিকভাবে যারা মারেন, আকাশ পথে বল যারা মাঠের বাইরে পাঠান তাঁদের তালিকা বেশ বড়। এর মধ্যে ইংল্যান্ডের বেন স্টোকসের আলোচনা না করলেই নয়।দশ বছরের ক্রিকেট ক্যারিয়ারে বেন স্টোকস অতি সম্প্রতি রেকর্ড গড়লেন টেস্ট ক্রিকেটার ইতিহাসে।৯০ টি টেস্টের ১৬৪ ইনিংসে ১০৯ টি ছয় মেরে ১৪৬ বছর ধরে চলতে থাকার টেস্ট ক্রিকেটার ইতিহাসে সর্বকালীন রেকর্ড করে দিলেন। এতদিন পর্যন্ত টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড ছিল নিউজিল্যান্ডের ম্যাকুলামের দখলে।১০১ টি টেস্টে ১০৭ টি ছক্কা মেরেছিলেন ম্যাকুলাম। টেস্ট ক্রিকেটে ছয় মারার রেকর্ডে উল্লেখযোগ্য অন্য নাম গুলি হল গিলক্রিস্ট, ক্রিস গেইল, জাক কালিস, ব্রায়ান লারা । ভারতের বীরেন্দ্র সেবাগ ও খুব পিছিয়ে ছিলেন না। আর ঝুলিতে রয়েছে টেস্টে একানব্বইটি ছক্কা মারার রেকর্ড।তবে নিউজিল্যান্ডের অলরাউন্ডার ক্রিস কেয়ার্নসের কথা না বললেই নয়। মাত্র ৬২ টি টেস্টে ৮৭ টি ছক্কা মেরেছিলেন তিনি। ক্রিস গেইল অনন্য এইজন্যই যে ক্রিকেটের তিন রকম ফরম্যাটেই ছয় মারার তালিকায় একদম উপরের দিকে তাঁর নাম পাওয়া যায়। তিনটি ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ছক্কা মারার নজির তাঁর ঝুলিতে। এক দিবসীয় ম্যাচে শাহিদ আফ্রিদির সর্বোচ্চ ছয়ের রেকর্ড রয়েছে। শাহিদ আফ্রিদির ছক্কার সংখ্যা ৩৫১। ক্রিস গেইল মেরেছেন ৩৩১ টি ৬।

অন্যদিকে একই ওভারে সর্বোচ্চ ছক্কা মারার এক দিবসীয় রেকর্ড ইংল্যান্ডের মরগানের দখলে।তবে আন্তর্জাতিক কুড়ি ওভারের ম্যাচে সবচেয়ে বেশি ছয় মারার ক্ষেত্রে ভারতের গর্ব করার মত বিষয় রয়েছে।টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মার দখলে।টি টোয়েন্টি ক্রিকেটে ১৮২ টি ছক্কা মেরে শীর্ষে অবস্থান করছেন রোহিত শর্মা।

About Post Author