সময় কলকাতা ডেস্ক, ৯ ফেব্রুয়ারিঃ ফের হাওয়া বদল। উত্তুরে হাওয়ার আমেজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সেইসঙ্গে বেড়েছে কুয়াশার দাপটও। পশ্চিমী ঝঞ্ঝার রেশ কাটতে না কাটতেই ফের রাজ্য জুড়ে পারদ পতন। আগামী কয়েকদিন শীতের আমেজ থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সরস্বতী পুজোর পর থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। উত্তরের জেলাগুলোতে রয়েছে ভারী কুয়াশার সম্ভাবনা রয়েছে। দক্ষিণের জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলেই জানানো হয়েছে। `রবিবার থেকে আরও নামবে তাপমাত্রার পারদ। আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাড় কাঁপানো ঠাণ্ডা থাকবে। সকাল হতেই হু হু করে নামছে তাপমাত্রার পারদ। বুধবারের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। প্রায় সমস্ত জেলার তাপমাত্রাই ১৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে।
আরও পড়ুন লক্ষ্মীবারে পেশ রাজ্য বাজেট, লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বেড়ে ১ হাজার
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে তিলোত্তমা। যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বেড়েছে। আপাতত বঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই। শহর কলকাতার আকাশ মূলত পরিষ্কার। তিলোত্তমায় সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা নামার সম্ভাবনা রয়েছে। তবে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর নীচে নামার সম্ভাবনা নেই। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ বাড়বে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৮ থেকে ৮৯ শতাংশ। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা একইরকম থাকবে। পশ্চিমের জেলাগুলোতেও রীতিমতো মতো হাঁকিয়ে ব্যাটিং করছে শীত।
পূর্বাভাস বলছে, এক ধাক্কায় শহর কলকাতায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। কলকাতা সহ গোটা বঙ্গে গত কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী ছিল তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে ফের হাওয়ায় ঠান্ডা আমেজ। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে মঙ্গলবার পর্যন্ত শীতের আমেজ থাকবে। মেঘের পরত কাটিয়ে ফের বাংলায় ঢুকছে শীত৷ কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের কারণে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা বেশি। অধিকাংশ সমতলভাগেই তাপমাত্রা নিম্নমুখী। মহারাষ্ট্রেও হু হু করে উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে