সময় কলকাতা ডেস্ক, ৯ এপ্রিলঃ মঙ্গলবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। সেইসঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। ভ্যাপসা গরম থেকে অনেকটাই রেহাই পেয়েছে রাজ্যবাসী। রবিবার সকাল থেকেই ভারী বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা। চলতি সপ্তাহ থেকেই তাপমাত্রার অনেকটাই পরিবর্তন ঘটবে। গত কয়েকদিন ধরেই গরমে রীতিমতো হাফিয়ে উঠছে সাধারণ মানুষ। বুধবার থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের ৪৩ ডিগ্রির ঘরে পৌঁছাবে। এদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গে চলবে বৃষ্টিপাত।
আরও পড়ুন দিল্লির আবগারি দুর্নীতি মামালায় এবার আরও এক আপ বিধায়ককে তলব ইডির
হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার সকাল থেকেই শহর কলকাতার আকাশ মেঘলা। বিকেলের দিকে কলকাতা ও তার আশেপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হবে। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তবে, বুধবার থেকে কিছুটা বাড়বে তাপমাত্রার পারদ। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। এপ্রিল মাসে ধীরে ধীরে গরম বাড়বে দেশজুড়ে। তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে মধ্যপ্রদেশ এবং বিদর্ভে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৯ থেকে ৮৯ শতাংশ।
পূর্বাভাস বলছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় বইবার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, বাঁকুড়া এবং পুরুলিয়াতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে, বুধবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর থাকবে। সকালের দিকে আকাশ রোদ ঝলমলে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় একধাক্কায় তাপমাত্রা অনেকটাই বাড়বে। এদিকে, দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎসহ হালকা ঝোড়ো হাওয়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওডিশা এবং ঝাড়খণ্ডে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ এবং মধ্যভারতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে।
#weatherreport
#latestbengalinews


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!