সময় কলকাতা ডেস্ক:- গত কয়েকদিন জুড়ে হড়পা বান, ব্যাপক বৃষ্টিতে উত্তরাখণ্ড কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এইবার বৃষ্টির তান্ডবে ভেঙে গেলো ভারত চীন সংযোগকারী সেতু। এটি চামোলি জেলায় জ্যোতির্মথ-মালারী হাইওয়ের তামক এলাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু।
উল্লেখ্য, সেতুটি ছিল ওই অঞ্চলের ভারত-চীন সীমান্তে সরাসরি যাওয়ার একমাত্র পথ। সেতুটি ধসে যাওয়ায় দুর্গম নীতি উপত্যকায় ডজনেরও বেশি সীমান্তগ্রামে যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
তবে কাঠামোগত ক্ষতির পরিমাণ বড় এবং উদ্ধার কাজে সময় লাগবে বলে জানা যাচ্ছে। এপর্যন্ত রাজ্যজুড়ে অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং একাধিক হয়েছে নিখোঁজ। বিপর্যয় মোকাবিলা বাহিনী অতিদ্রুত উদ্ধারকার্য চালাচ্ছে।


More Stories
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭