সময় কলকাতা ডেস্ক:- ফের রাজনৈতিক বাকবিতণ্ডা। নদিয়ার শাসন এলাকায় ঘটে গিয়েছে আইএসএফ ও তৃণমূলের মধ্যে তুমুল সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতের বেলায়। সূত্রের খবর, কীর্তিপুর পঞ্চায়েত সংলগ্ন কৃষ্ণমাটি গ্রামে আইএসএফের একটি কর্মীসভা চলছিল। অভিযোগ, সেই সময় হঠাৎই হামলা চালায় তৃণমূলের কর্মী-সমর্থকরা। এতে গুরুতর জখম হন অন্তত তিন থেকে চারজন আইএসএফ কর্মী। আহতদেরকে উদ্ধার করে সাইবেরিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, এতেও দমে থাকেনি শাসকদল, আহতদের হাসপাতালে গিয়েও হুমকির মুখে পড়তে হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, এই হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের তরফে। তাদের পাল্টা দাবি আইএসএফের বিরুদ্ধে।
ইতিমধ্যে রাজনৈতিক সংঘর্ষকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?