দীপ সেন,সময় কলকাতা, ১ জুন : সপ্তম দফার নির্বাচনের ঠিক অগ্নিগর্ভ হয়ে উঠল বারাসাত লোকসভা কেন্দ্রের কদম্বগাছি। কদম্বগাছির আদর্শ কলোনীর বিজেপির বুথ সভাপতি আক্রান্ত। বুথ সভাপতির মেয়ের ওপরে আক্রমণের তীব্রতা এত বেশি ছিল যে তার মাথা ফেটে চৌচির হয়। অভিযোগের তীর তৃণমূলের দিকে। তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।
অভিযোগ, শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় দুষ্কৃতিরা হামলা চালায় স্থানীয় বিজেপি বুথ সভাপতি হিরণ বিশ্বাসের বাড়িতে। বাঁশ ও লাঠি নিয়ে হামলা চালানো হয়। হিরণ বিশ্বাস জখম হন। তাঁকে বাঁচাতে গিয়ে বিজেপি বুথ সভাপতির মেয়ে পিয়াসা বিশ্বাসের মাথা ফাটে। আক্রান্তদের চিকিৎসার জন্য বারাসাত হাসপাতালে নিয়ে আসা হয়। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে,এই ঘটনার সঙ্গে তাদের কোনও কর্মীর কোনও যোগাযোগ নেই।।


More Stories
ব্রাজিলের জনবহুল এলাকায় আচমকাই ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, পাইলট-সহ বিমানের ৬২ জন যাত্রীর মৃত্যু
বারাসাতে মেট্রো রেল নিয়ে সংসদে মুখর কাকলি ঘোষ দস্তিদার ঠিক কী বললেন?
অধীর চৌধুরী নিজে ডুবলেন, ইন্ডিয়া জোটকে ডোবালেন, বাঁচালেন এনডিএ ও বঙ্গ বিজেপিকে