সময় কলকাতা ডেস্ক, ১০ অক্টোবর: জীবনে অনেক কিছু জয় করেছেন রতন টাটা। ব্যবসায় আকাশসমান সাফল্য, মানুষের ভালোবাসা, কোম্পানির প্রতি উপভোক্তাদের বিশ্বাস, সামাজিক সম্মান। তবে প্রেম কাহিনী লিখতে বসে বারংবার ছন্দ হারিয়েছেন তিনি। কিছু বছর আগে একটি সম্প্রচারকারী একটি চ্যানেলে এসে তাঁকে বলতে শোনা গিয়েছিল, জীবনে চার বার মাধ্যমে শিল্পপতির জীবনে বিবাহ পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে দুই নারীর নাম ও পরিচয় জানা গেলেও বাকি দুজনের কথা প্রকাশ্যে আসতে দেননি রতন টাটা।

আরও পড়ুন: রতন টাটার মৃতদেহ জাতীয়পতাকায় মোড়া অবস্থায় পৌঁছালো নরিম্যান পয়েন্টে
শোনা যায় টাটা গোষ্ঠীর কনর্ধার অল্প বয়সে পড়াশোনা করতে জীবনের অনেকটা সময় কাটিয়েছেন আমেরিকায়। সেখানে এক বান্ধবীর প্রেমে পড়েছিলেন তিনি। তৈরি হয়েছিল গভীর সম্পর্ক। তবে পড়াশোনা শেষ করে রতন টাটা দেশে ফিরলেন তাঁর সঙ্গে সেই মার্কিন প্রেমিকা ভারতে আসতে রাজি হননি। কার্যত উভয়ের সম্পর্কে ইতি পড়ে যায় তখনই। এর বেশ কয়েক বছর পর, রতন টাটা তখন ভারতীয় বাণিজ্যমহলে বড় শিল্পপতি হিসাবে নিজের জমি পোক্ত করে ফেলেছেন। বলিউডের নায়িকা সিমি গারেওয়ালের প্রেমে পড়েছিলেন টাটা কোম্পানীর চেয়ারম্যান। তবে কোনও এক অজানা কারণে সেই সম্পর্কও গাটবন্ধন পর্যন্ত পৌঁছায়নি। রতন টাটার সঙ্গে সম্পর্কের যে দীর্ঘ ইতিহাস নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। এই সিমিকে বাঙালিরা যদিও চেনেন ঢুলি বলেই। সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি ছবিতে এক আদাবাসী মেয়ের চরিত্রে বড় পর্দায় দেখা গিয়েছিল তাঁকে।
আরও পড়ুন: সপ্তমী-অষ্টমী একই দিনে! তবে কখন হবে অঞ্জলি? জেনে নিন বিস্তরে..
এদিন প্রাক্তন প্রেমিকের প্রয়াণে ঢুলি বা সিমি শোক প্রকাশ করেন। ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি লেখেন, “ওরা বলছে, তুমি চলে গেছ। তোমার অনুপস্থিতি সহ্য় করা খুব কঠিন… বড্ড কঠিন… বিদায় বন্ধু।’’প্রেম ভেঙে গেলেও সিমির শো ‘রাঁদেভু উইথ সিমি’-তে প্রথম অতিথি হয়ে এসেছিলেন তিনি। সেখানেই সিমি তাঁকে জিজ্ঞেস করেন, কেন বিয়ে করেননি তিনি? উত্তরে কারণ হিসাবে কাজের প্রতি দায়বদ্ধতাকেই দায়ী করেছিলেন রতন টাটা।


More Stories
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না