Home » ওয়াকফ বিলে ঠিক কতটা সাংবিধানিক বৈধ? প্রশ্ন নিয়ে সর্বোচ্চ আদালতের পথে ভারতীয় জাতীয় কংগ্রেস

ওয়াকফ বিলে ঠিক কতটা সাংবিধানিক বৈধ? প্রশ্ন নিয়ে সর্বোচ্চ আদালতের পথে ভারতীয় জাতীয় কংগ্রেস

সময় কলকাতা ডেস্ক:- ওয়াকফ অফ বিলের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে যাচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেসের অন্যতম মুখপাত্র জয়রাম রমেশ “এক্স” হ্যান্ডেল বার্তায় এই কথা জানিয়েছেন।

উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশের শাসকদল তেলেগু-দেশম পার্টি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ওয়াকফ বিলকে চ্যালেঞ্জ করেছে।

প্রসঙ্গত, লোকসভা এবং রাজ্য সভাতেও পাস হয়ে গিয়েছে ওয়াকফ সংশোধনী বিল। যদিও তা নিয়ে বিতর্ক অব্যহত। কংগ্রেস, তেলেগু-দেশম-পার্টি, এনসিপি, তৃণমূল কংগ্রেস এবং বামেদের অভিযোগ নতুন ওয়াকফ বিল দ্বারা কার্যত সম্পত্তির উপর সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।

যদিও কেন্দ্রের শাসক শিবির এই অভিযোগ অস্বীকার করে নানা যুক্তি হাজির করেছে।

বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক স্তর থেকেও প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। বিহারের দুজন জেডিইউ নেতা দল ছেড়েছেন ওয়াকফ ইস্যুতে দলের ভূমিকার প্রতিবাদে।

উল্লেখ্য, সামনেই বিহারে নির্বাচন। তবুও, বিহারের সংখ্যালঘুদের সমর্থন হারানোর ঝুঁকি নিয়ে নীতিশ কুমার জোট স্বার্থে লোকসভা এবং রাজ্য সভায় ওয়াকফ সংশোধনী বিলকে সমর্থন জানিয়েছেন।

About Post Author