সময় কোলকাতায় ডিস্ক:- ভারতে ফের বাড়ছে কোভিড সংক্রমণ। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে শেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে সক্রিয় সংক্রমণের সংখ্যা ৫ হাজারের গণ্ডি ছাড়িয়েছে।
কোন রাজ্যে কত আক্রান্ত?
সর্বাধিক সংক্রমণ দেখা দিয়েছে কেরলে। যেখানে একদিনে ১৯১ জনের বেশি নতুন কোভিড পজিটিভ হয়েছেন। তার পরে রয়েছে গুজরাট ১০৬ জনের বেশি, পশ্চিমবঙ্গ ৫৭ জনের বেশি, দিল্লি ৩০ জন। এই চারটি রাজ্য মিলেই সারা দেশের সিংহভাগ সংক্রমণ হয়েছে।
মহারাষ্ট্রে একদিনে নতুন সংক্রমণ ১১৩ জনের বেশি। জানুয়ারি থেকে এখনও পর্যন্ত রাজ্যটিতে মোট ১ হাজার ২৭৫ জনের বেশি আক্রান্ত হয়েছেন এবং মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮। পশ্চিমবঙ্গে ৫৮ জনের বেশি আক্রান্ত হলেও সুস্থ হয়েছেন ৯১ জন। বর্তমানে রাজ্যে সক্রিয় সংক্রমণ ৫৯৫ জনের বেশি, মোট মৃত ১।
দিল্লিতে একদিনে ৩০ জন আক্রান্ত হলেও নতুন কোনও মৃত্যু হয়নি। মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা এখন ৫৯২ জনের বেশি। জানুয়ারি থেকে এখনও পর্যন্ত দিল্লিতে ৫ জনের বেশি মৃত্যু হয়েছে।
স্বাস্থ্যকর্মীদের মতে, বেশিরভাগ সংক্রমণই মৃদু প্রকৃতির এবং রোগীরা ঘরেই সেরে উঠছেন। তবে মাঝেমাঝে তার প্রকোপ বেড়ে ওঠার আশঙ্কা থেকেই যাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নয়, বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
কেন্দ্রের নির্দেশে সারাদেশে প্রস্তুতি ক্রমবর্ধমান সংক্রমণের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক গত ৫ জুন দেশজুড়ে ‘মক ড্রিল’ আয়োজন করেছিল হাসপাতালের প্রস্তুতি যাচাই করতে। সব রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন, ভেন্টিলেটর, আইসোলেশন বেড ও প্রয়োজনীয় ওষুধ মজুত থাকে। আইএলআই ও এসএআরআই নজরদারি জারি।
কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস এবং সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস আক্রান্তদের উপর বিশেষ নজরদারি চলছে। হাসপাতালে ভর্তি এই ধরনের সব রোগীর কোভিড পরীক্ষা হচ্ছে। যদি সেগুলি পজিটিভ হয়, তাহলে তা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হচ্ছে। চিকিৎসকরা জানাচ্ছেন, বর্তমানে কোভিডের ভ্যারিয়েন্টে আতঙ্কের কিছু নেই। কারণ, করোনা এখন এন্ডেমিক রূপ নিয়েছে এবং ভাইরাসটি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। ফলে মাঝে মধ্যে সংক্রমণের ঢেউ দেখা যেতেই পারে, তবে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।


More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
অনশনের ১৭ দিনে অসুস্থ সোনম ওয়াংচুকের জন্য উদ্বিগ্ন লেখক -অভিনেতা -বুদ্ধিজীবীরা
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?