Home » নিউ ব্যারাকপুরের ব্যবসায়ী অপহরণের কিনারা! পুলিশের তৎপরতায় ৩ দিনেই উদ্ধার ব্যবসায়ী

নিউ ব্যারাকপুরের ব্যবসায়ী অপহরণের কিনারা! পুলিশের তৎপরতায় ৩ দিনেই উদ্ধার ব্যবসায়ী

সময় কলকাতা ডেস্ক:- নিউ ব্যারাকপুরের ব্যবসায়ী অপহরণের কিনারা! পুলিশের তৎপরতায় ৩ দিনেই উদ্ধার ব্যবসায়ী। পুলিশের জালে ৬ অপহরণকারী। গত রবিবারই নিউ ব্যারাকপুরের ব্যবসায়ী সৌমিত্র রায়কে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তারপরেই মুক্তিপণ চেয়ে তাঁর স্ত্রীর কাছে ফোন ও মেসেজ আসে। অপহরণকারীরা প্রথমে ৫ লক্ষ টাকার দাবি জানায়, পরে তা বাড়িয়ে ৮ লক্ষ টাকা করে।

বিষয়টি নিয়ে ব্যবসায়ীর স্ত্রী নিউ ব্যারাকপুর থানার দারস্ত হয়। লিখিত অভিযোগও দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযুক্তদের অবস্থান চিহ্নিত করে নিউ ব্যারাকপুর থানার পুলিশ অভিযান চালায় সল্টলেক-এর একটি বাড়িতে। সেখান থেকেই অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয় এবং গ্রেফতার করা হয় সেই চক্রের ছয় সদস্যকে।

উদ্ধার হওয়া ব্যবসায়ী সৌমিত্র রায়ের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।

About Post Author