সময় কলকাতা ডেস্ক, ৫ জুন : প্রায়শই অভিযুক্তকে পুলিশ কোমরে দড়ি দিয়ে নিয়ে যাচ্ছে বা গেঞ্জি হাফপ্যান্ট পরিয়ে কোমরে দড়ি দিয়ে এলাকায় ঘোরাচ্ছে । একাধিক জনস্বার্থ মামলা হয়েছে। অবশেষে আদালত এই বিষয়ে কড়া পদক্ষেপ নিল এবং রাজ্য পুলিশকে নির্দেশ দিয়ে জানাল, দোষী প্রমাণিত না হলে অভিযুক্তর সম্মানহানি করতে পারেনা পুলিশ।গ্রেফতারের পর কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর পুলিশি পদ্ধতিতে আপত্তি তুলে কাধিক জনস্বার্থ মামলায় রাজ্যের রিপোর্ট চাইল হাইকোর্ট।
মানবাধিকারের প্রশ্নে এবং একাধিক জনস্বার্থ মামলা পরিপ্রেক্ষিতে আদালত জানিয়েছে, মনে করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারে, পদক্ষেপ নিতে পারে, দোষী প্রমাণিত হলে মৃত্যুদণ্ড দিতে পারে কিন্তু গ্রেফতারের নামে পুলিশ ইচ্ছাকৃতভাবে অভিযুক্তদের সম্মানহানি করতে পারে না’, রাজ্যকে তার পুলিশ অধিকারিকদের সতর্ক করতে হবে, পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের।বিচারপতি জয় সেনগুপ্ত ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের প্রশ্ন -‘কোন পরিস্থিতিতে অভিযুক্তদের গ্রেফতার ও কোমরে দড়ি পরানো হয়েছে?’ রাজ্যকে রিপোর্ট পেশ করে ৩ সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।


More Stories
৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল : মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট
আসন বাড়িয়ে সংবিধান সংশোধনী তথা মহিলা সংরক্ষণ বিল আনতে ব্যর্থ কেন্দ্র
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার