Home » তৃণমূল সাংসদরাও বিদ্রোহী? ছাড়ছেন তৃণমূল?

তৃণমূল সাংসদরাও বিদ্রোহী? ছাড়ছেন তৃণমূল?

সময় কলকাতা ডেস্ক, ৫ জুন : তৃণমূল দলটাই কি অনেক আগেই ভেতরে ভেতরে ক্ষয়ে গিয়েছিল? নাকি এতদিনের যে বিধায়ক-সাংসদরা মমতা বন্দ্যোপাধ্যায় সুসময়ের সঙ্গী ছিলেন, তাঁরা অধিকাংশই ছিলেন সুখের পায়রা? জল্পনা বাড়ছে,  চর্চাও বাড়ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের চটিতে পা গলিয়ে ৬০ জন তৃণমূল বিধায়ক ইতিমধ্যেই বিদ্রোহী। এবার একই চিত্র দেখা যেতে পারে সাংসদদের মধ্যেও।কাকলি ঘোষ দস্তিদারও অনেক আগেই বেসুরো হয়েছিলেন। এবার সুখেন্দুশেখর তার বক্তব্য দিয়ে প্রকাশ্যে যা বলেছেন তার নির্যাস -অনেক সাংসদ তৃণমূল ছেড়ে দল বড় দল করার পথে। তিনি বলেছেন, “এত দ্রুত যে বিধানসভাতে ৬০ জন বিধায়ক চলে যাবেন, এটা আমি কখনও দেখিনি। আমি যেটা বলছি, লোকসভাতেও একই প্রতিক্রিয়া হতে চলেছে। আমাকে এমন কিছু লোকসভার সদস্য, আমার কলিগ বলেছেন যে তাঁরা প্রস্তুত। তাতে আমার মনে হচ্ছে, এটা খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে লোকসভাতে।”

প্রশ্ন এখন,লোকসভা ও রাজ্যসভার ৪২ জন তৃণমূল সাংসদদের মধ্যে কতজন দল ছাড়তে পারেন। একটি জাতীয় সংবাদ মাধ্যম ইতিমধ্যেই জানিয়েছে, ২০ জন তৃণমূল সাংসদ ইতিমধ্যেই পা বাড়িয়ে রেখেছেন। এই সাংসদরা বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলছেন। কট্টর মমতাপন্থী হিসেবে পরিচিত কল্যান বন্দ্যোপাধ্যায় কী বলছেন?কল্যাণ বলেছেন,”এখন কোনও কিছুই বুঝতে পারছি না। সব হিসেব গুলিয়ে গেছে। যতক্ষণ যা না হবে, ততক্ষণ কিছু বলতে পারব না।”

অর্থাৎ তৃণমূলের ভাগ্যাকাশে গভীর অন্ধকার। প্রশ্ন উঠছে, দলটাই থাকবে তো? এ নিয়ে সন্দেহের অবকাশ নেই ডি লিমিটেশন বিল একবার বিরোধীদের সংখ্যাধিক্যে পাশ হতে পারে নি। বিজেপিতে আরো কিছু সাংসদ যোগ দিলে বিজেপির পক্ষে বিলগুলি পাস করানো সহজ। তবে প্রশ্ন এও, মমতা যাদের নিয়ে লড়েছিলেন তারা কতটা মনেপ্রাণে মমতার সঙ্গে ছিলেন? বিধানসভা ভোটের এক মাসের মধ্যে দল চৌচির হয়ে যাচ্ছে কেন?

About Post Author