সময় কলকাতা ডেস্ক:- পহেলগাঁও জঙ্গি হামলার পর, উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর উপত্যকা। ঠিক তার পরেই বাংলার মুখ্যমন্ত্রীর তরফে বিশেষ সহানুভূতির বার্তা পৌঁছে গিয়েছিল উপত্যকায়। এমনকী, যুদ্ধ পরিস্থিতিতে বিধ্বস্ত সীমান্তবর্তী অঞ্চলে প্রতিনিধিদল পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিনিধি দল ঘুরে দেখেন পাক-হামলায় ক্ষতিগ্রস্থ জম্মু-কাশ্মীরের একাধিক এলাকা। সাক্ষাত্ করেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে।
জানা যায়, ওই পদক্ষেপেই আপ্লুত হন ওমর আবদুল্লা। তিনি ধন্যবাদ জানান বাংলার মুখ্যমন্ত্রীকে। জানান, বাংলার সহানুভূতিপূর্ণ অবস্থান কাশ্মীরবাসীর মনে গভীর ছাপ ফেলেছে।
এমনকী পাক গোলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য তৃণমূল নেত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন তিনি। এসবের মাঝেই ১০ জুলাই, বৃহস্পতিবার, নবান্নে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন দুই মুখ্যমন্ত্রী—বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় ও জম্মু ও কাশ্মীরের ওমর আবদুল্লা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে ৪টা ৪৫-এর মধ্যে এই সাক্ষাৎ হওয়ার কথা। সূচিতে পরিবর্তন না হলে, নবান্নেই হবে এই বহুল প্রতীক্ষিত বৈঠক।
এই সাক্ষাৎ শুধুমাত্র সৌজন্য বিনিময় নয়, বরং এর পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও মানবিক বার্তা। কাশ্মীর সফরে থাকাকালীনই জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের সঙ্গে দেখার পরেই ওমরের পাশে দাঁড়িয়ে রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি তুলেছিল তৃণমূলের প্রতিনিধি দল।
এসবের মাঝেই এবার বৃহস্পতিবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। অনেকের মতে, এই বৈঠকের মধ্যে দিয়ে বাংলা ও কাশ্মীরের মধ্যে প্রশাসনিক ও সাংস্কৃতিক সহযোগিতা আরও গভীর হতে চলেছে। এই সাক্ষাতের সময় অর্থনৈতিক বিনিয়োগ, শিক্ষা ও পর্যটন খাতে যৌথ প্রকল্প নিয়েও আলোচনা হতে পারে বলে অনুমান। ফলে দুই মুখ্যমন্ত্রীর এই বৈঠকের দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।


More Stories
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার