সময় কলকাতা ডেস্ক:- ফের বন্ধ হয়ে গেলেই ডুয়ার্সের আরো একটি চা বাগান। ডুয়ার্সের আমবাড়ি চা বাগানের হাজার হাজার শ্রমিকের চোখে এখন শুধুই অনিশ্চয়তার ভয়। বাগান বন্ধন নোটিশ না দিয়ে রাতের অন্ধকারে মালিক কর্তৃপক্ষ পালিয়ে যাওয়ায় অথৈ জলে পড়েছেন বাগান শ্রমিকরা। সোমবার সকালে প্রতিদিনের মতো কাজে যোগ দিতে বাগানে হাজির হন শ্রমিকরা। কিন্তু চোখে পড়ে অদ্ভুত দৃশ্য—কারখানার গেট খোলা, অথচ অফিস চত্বর তালাবন্ধ। নেই ম্যানেজার, নেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কোনও কর্মচারীও নেই। দ্রুত ছড়িয়ে পড়ে খবর—চুপিসারে বাগান ছেড়ে পালিয়েছে মালিক কর্তৃপক্ষ। বর্তমানে এই বাগানে স্থায়ী শ্রমিক রয়েছেন প্রায় ১৪০০ জন, অস্থায়ী শ্রমিক মিলে সংখ্যা টা প্রায় দু হাজার। সকলের কপালেই এখন চিন্তার ভাঁজ। কীভাবে চলবে সংসার, ছেলেমেয়েদের পড়াশোনার খরচই বা কীভাবে যোগাবেন তাঁরা। সেই ভাবনায় এখন তাড়া করে বেড়াচ্ছে তাঁদের।
যদিও, ঘটনার খবর পেয়ে চা শ্রমিক সংগঠনের নেতা বিধান সরকার ও বাবুন গোপ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তাঁরা জানান, বিষয়টি প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের অবগত করা হয়েছে। পাশাপাশি ডিবিআইটিএ-র কাছেও লিখিত অভিযোগ পাঠানো হয়েছে। তাঁদের আশ্বাস, যত দ্রুত সম্ভব শ্রমিকদের পাশে দাঁড়াতে চাপ সৃষ্টি করা হবে।


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি