সময় কলকাতা ডেস্ক:- উপরাষ্ট্রপতি ভোটের বিজ্ঞপ্তি যে কোনও সময় দিতে পারে নির্বাচন কমিশন। শাসকদলে তলায় তলায় তৎপরতা শুরু হয়ে গেলেও বিরোধী জোট এখনও প্রার্থী নিয়ে কোনও আলাপ-আলোচনা শুরুই করেনি। তবে ফোনাফুনির মাধ্যমে বিরোধীরা যে বিষয়টিতে একমত হয়েছে, তা হল এবার ২০২২ সালের উপরাষ্ট্রপতি নির্বাচনের ভুলের পুনরাবৃত্তি করতে চায় না ইন্ডিয়া জোট। আর এই ক্ষেত্রে কোনও রকম তাড়াহুড়োও করতে চাইছেন না ইন্ডিয়া জোটের নেতারা।
ফলে, বিহার বিধানসভা ভোটের আগে ফের একবার এনডিএ বনাম ইন্ডিয়া জোট শক্তি পরীক্ষার মুখোমুখি হতে চলেছে। ২০২২ সালে সকলের মতামতের তোয়াক্কা করে কংগ্রেস প্রবীণ নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মার্গারেট আলভাকে প্রার্থী করে দেয়। ফলে তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি সেই ভোটদানে বিরত থাকে। এই দুই দল আলভা কিংবা জগদীপ ধনকড় কাউকেই ভোট দেয়নি।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কাউকে যদি বিরোধী ঐক্য বজায় রাখতে হয়, তাহলে তাদের ভাবমূর্তি ও নিজস্ব স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। মোট ৫৫ জন সদস্য উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত ছিলেন। যাতে জগদীপ ধনকড় ৩৪৬ ভোটে জিতেছিলেন।
সে কারণে এবার আর অতীতের ভুল না করে বিরোধী ইন্ডিয়া জোট মোটামুটি একমত হয়েছে যে, যৌথ প্রার্থী দেওয়া হবে। গত সোমবারই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। পরবর্তী উপরাষ্ট্রপতি পদে কে প্রার্থী হবেন, তা নিয়ে জল্পনা চলছে। এর মধ্যেই, বুধবার সরকারি বিজ্ঞপ্তি জারি করে জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা। নির্বাচনের দিনক্ষণ পরে ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার বিদেশ সফর সেরে ফিরে আসলেই এনডিএ প্রার্থী নিয়ে পুরোদমে আলোচনা শুরু হয়ে যাবে। অন্যদিকে, এই পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি শুরু হয়েছে বিরোধী শিবিরেও।
এনডিএ প্রার্থী ঘোষণা করলেই ইন্ডিয়া জোটও তৎপরতা শুরু করবে। ফলে দু-একদিনে মধ্যেই ইন্ডিয়া জোটের আনুষ্ঠানিক বৈঠকে ঐকমত্যের ভিত্তিতে প্রার্থী নিয়ে আলোচনা শুরু হতে পারে। তবে এই ক্ষেত্রে কোনও রকম তাড়াহুড়ো এবং আগের মতো ভুল করতে চাইছেন না বিরোধী দলের নেতারা। বিরোধী দলগুলি চাইছে শাসক বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করুক। তার পরেই ঐক্যমত্যের ভিত্তিতে উপরাষ্ট্রপতি পদে তাঁদের প্রার্থীর নাম ঠিক করবেন ইন্ডিয়া জোটের নেতারা।
জানা গিয়েছে, বিরোধী দলের নেতারা চাইছেন উপরাষ্ট্রপতি নির্বাচনে উত্তেজনা থাকুক। এই জন্য ঐক্যমত্যের ভিত্তিতে প্রার্থী দেবেন তাঁরা। সর্বসম্মত প্রার্থী ঠিক করতে শীঘ্রই বৈঠকে বসতে চলেছেন ইন্ডিয়া জোটের নেতারা। লোকসভায় ইন্ডিয়া জোটের সদস্য সংখ্যা ২৩৫ এবং রাজ্যসভায় ৭৮। ফলে উপরাষ্ট্রপতি পদে বিরোধী জোটের হার নিশ্চিত হলেও তারা একটি লড়াইতে জেতে চাইছে।
যদিও অ-কংগ্রেসি দলগুলি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, বড় শরিক বলে কংগ্রেস যেন তাদের প্রার্থী চাপিয়ে দেওয়ার চেষ্টা না করে।


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি