Home » বিএসএসের বিরুদ্ধে ছন্দ ফিরে গেল মোহনবাগান, টিকে থাকল সুপার সিক্সের আশা

বিএসএসের বিরুদ্ধে ছন্দ ফিরে গেল মোহনবাগান, টিকে থাকল সুপার সিক্সের আশা

ছবি সৌ- মোহমবাগান এসজি

ছবি সৌ- মোহমবাগান এসজি

কলকাতা ফুটবল লিগে সুপার সিক্সের আশা জিইয়ে রাখল   মোহনবাগান।তিনি।  নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে বেহালা এসএস ক্লাবের বিরুদ্ধে ৫-২ গোলে জিতল মোহনবাগান।     হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক শিবম মুণ্ডা।

রবিবার ম্যাচের শুরু থেকেই ছন্দবন্ধ ফুটবল খেলতে শুরু করে মোহনবাগান। ম্যাচের ২৯ মিনিটে বাগানের হয়ে গোলের দরজা খুলে দেন শিবম। এরপর ৪১ মিনিটে দ্বিতীয় গোলটাও তাঁর পা থেকেই বেরিয়ে আসে।  ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে মোহনবাগান।

৪৯ মিনিটে রোমিন গোলদার ও ঠিক তার পরের মিনিটেই তুহিন গোল করে সমতা ফেরান বিএসএসকে। কিন্তু শিবমের হ্যাটট্রিকে জয়ের রাস্তা খুলে যায় সবুজ-মেরুনের জন্য। ৫৪ মিনিটে গোল করেন হ্যাটট্রিক সম্পন্ন করেন শিবম। মোহনবাগানের হয়ে ৬৩ মিনিটে আদিত্য অধিকারী ও ৮৯ মিনিটে করণ রাই গোল করে যান। ফলে ৫-২ গোলে জয় পেয়েই স্বস্তি পেল মেরিনার্স ব্রিগেড।  ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে মোহনবাগান।

হ্যাটট্রিকের মালিক শিবম মুন্ডা বললেন, ‘মোহনবাগানের জন্য নিজের সেরাটা দিতে পেরেছি। দলের জয়ে সাহায্য করতে পেরেছি। এটা ভেবেই ভাল লাগছে। তবে আমাকে নিজের পারফরম্য়ান্স আরও উন্নত করতে হবে।

এদিকে সিনিয়র দলে চোট সমস্যা অব্যাহত। চোটের কবলে ছিলেন মনবীর সিং , শুভাশিস বোস এবং কিয়ান নাসিরির  মত ফুটবলার। বৃহস্পতিবার অনুশীলনের মাঝেই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন আরেক ফুটবলার অনিরুদ্ধ থাপা

 

মরসুশুমের শুরুটা একেবারেই ভাল হয়নি গতবারের আইএসএল লিগ শিল্ড ও আইএসএল চ্যাম্পিয়নদের জন্য। আর সেই কারণেই এএফসি কাপ থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া তাঁরা। জোরদার অনুশীলন চললেও, এই চোট সমস্যা চাপে রাখছে সবুজ-মেরুন ম্যানেজমেন্টকে।

 

About Post Author