Home » অহংকার মমতার পতনের কারণ বললেন জগন্নাথ দয়িতাপতি

অহংকার মমতার পতনের কারণ বললেন জগন্নাথ দয়িতাপতি

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৬ জুলাই : বঙ্গের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সরকারের পতনের কারণ দর্শিয়ে  শুভেন্দু অধিকারীর প্রশংসা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা  পুরীর জগন্নাথ ধামের জগন্নাথ দেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির। তিনি বিগত তৃণমূল সরকারের পতনের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দায়ী করেন এবং বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তাঁর শিষ্য বলে অভিহিত করেন । তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অহংকার-ই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের কারণ। ঠিক কী বলেছেন তিনি?পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতি বলেছেন, ‘ যেটা আইনত ঠিক তা আমি বলি। মমতা বন্দ্যোপাধ্যায় আমার কথা শুনল না। দিঘাতে ধাম লিখল। আমার কথা কিচ্ছু মানল না। পাথরের মূর্তি করল। প্রভু অহঙ্কার সয় না।…. শুভেন্দু শিষ্য আমার। ও এসে ধামটা কেটে দিল। ধাম লিখে লাভ আছে কি ? আরে ধাম হল জগন্নাথ ধাম। … সরকার উল্টে গেল। প্রভু কারও অহঙ্কার সয় না। ভগবান কারও গর্ব সয় না। এই জন্য সরকার উল্টে গেল ।’

About Post Author