Home » ডুয়ার্সে চা বাগানে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা; গাড়ি উল্টে গিয়ে নিহত ৩, আহত বহু

ডুয়ার্সে চা বাগানে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা; গাড়ি উল্টে গিয়ে নিহত ৩, আহত বহু

সময় কলকাতা ডেস্ক:- সাতসকালেই চা বাগানে মর্মান্তিক দুর্ঘটনা। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের গাটিয়া চা বাগান সোমবার সকালে হঠাৎই শোকে আচ্ছন্ন। চা শ্রমিকদের নিয়ে যাওয়া একটি পিকআপ ভ্যান হঠাৎই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত তিনজন শ্রমিকের, আহত হয়েছেন আরও অনেকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালবেলায় খেরকাটা থেকে গাঠিয়া চা বাগানে কাজের উদ্দেশ্যে ভ্যান ভর্তি শ্রমিক রওনা হয়েছিলেন বাগানের দিকে। কিছুক্ষণের মধ্যেই ঘটে অঘটন। যাওয়ার পথে, গাড়ি উল্টে গিয়ে, মৃত্যু হয়েছে তিনজনের, আহত একাধিক।

স্থানীয় সূত্রে খবর, আহতদেরকে দ্রুত মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়েই নাগরাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

ইতিমধ্যেই, ১২ জনকে রেফার করা হয়েছে অন্য হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হয়েছেন বিডিও, আইসি, পঞ্চায়েত সভাপতি ও পঞ্চায়েত সদস্য।

ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. ইরফান মোল্লা হোসেন আহতদের চিকিৎসায় নিজে অংশগ্রহণ করেছেন। এই মর্মান্তিক ঘটনার জেরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

About Post Author